341320

বিশ্বকে আজারবাইজানের পাশে থাকার আহ্বান এরদোয়ানের

আর্মেনিয়া ও আজারবাইজানের সং’ঘর্ষের ঘটনায় আর্মেনীয়দের নিজ দেশের শা’সকদের বি’রুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। রোববার টুইটারে এমন আহ্বান জানান তিনি।

প্রতিবেশী দুই দেশের সং’ঘাতে আর্মেনিয়ার নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটির পক্ষ থেকে এই হা’মলাকে আজারবাইজানের বি’রুদ্ধে উসকানি বলে উল্লেখ করা হয়েছে।

টুইটারে এরদোয়ান আরও লিখেছেন, দখল ও নির্মমতার বি’রুদ্ধে বিশ্বকে আজারবাইজানের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আজারবাইজানের পাশে ক্রমবর্ধমান সংহ’তি তুরস্ক অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন এরদোয়ান।

রোববার ভ’য়াব’হ যু’দ্ধে জ’ড়িয়ে পরে আর্মেনিয়া ও আজারবাইজান। এখন পর্যন্ত যু’দ্ধে অন্তত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আ’হত হয়েছে আরো শতাধিক।

বিবিসির একটি প্রতিবেদন থেকে জানা গেছে, এই যু’দ্ধে ১৬ জন আর্মেনিয়ান বিচ্ছিন্নতাবাদীর মৃত্যু হয়েছে। দু’পক্ষেই হ’তা’হত হওয়ার খবর এসেছে। এছাড়াও আর্মেনিয়ান এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। আজারবাইজানে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে।

ad

পাঠকের মতামত