341322

ঢাবি ছাত্রলীগ সভাপতিকে ক্যাম্পাসে দেখতে চায় না শিক্ষার্থীরা: ছাত্র ইউনিয়ন

ঢাবি প্রতিনিধিঃ ‘ধ’র্ষণ ও নারী নি’পী’ড়নকে বৈ’ধতা দেয়ায়’ ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাসকে শিক্ষার্থীরা আর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখতে চায় না বলে মন্তব্য করেছে ছাত্র ইউনিয়ন। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করে সংগঠনটি।

যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি সাখাওয়াত ফাহাদ ও সাধারণ সম্পাদক রাগীব নাঈম বলেন, গতকাল সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে এক বক্তৃতায় ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ‘স্বাধীনতাবি’রোধী ছাড়া অন্য কোনো নারী যদি নি’র্যা’তনের শি’কার হয়…তা প্রতিহত করব’ এমন একটা বক্তব্য দিয়েছেন।

‘আমরা মনে করি, এই বক্তব্য ছাত্রলীগকর্মীদের হাতে ক্র’মাগত ঘটে চলা ধ’র্ষ’ণ ও নারী নি’র্যাতনের ঘ’টনাকে বৈ’ধতা দেয়ার অ’পচেষ্টা মাত্র।’ তারা বলেন, স্বাধীনতার ৪৯ বছর পর নি’র্যাতনের শি’কার নারীর মধ্যে ‘স্বাধীনতাবিরো’ধী’ খোঁজার মাধ্যমে সঞ্জিত তার সংগঠনের নারী নি’পী’ড়কদের বাঁ’চানোর অপপ্রয়াস করছেন।

ছাত্রলীগ পুরোদস্তুর একটি ধ’র্ষ’ক-নি’পী’ড়কদের সংগঠনে পরিণত হয়েছে মন্তব্য করে নেতৃবৃন্দ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একশর অধিক ছাত্রীকে ধ’র্ষণ করা ছাত্রলীগ নেতা মা’নিককে জনগণ ভুলে যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখের অনুষ্ঠানে নারী নি’পীড়’নের ক’ল’ঙ্কিত ঘ’টনা যারা ঘটিয়েছিল তারা এই ছাত্রলীগেরই নেতাকর্মী। সবশেষ সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ গ’ণধ’র্ষ’ণের ঘ’টনা ঘ’টিয়েছে। এহেন ছাত্রলীগ সভাপতি নারী নি’র্যা’তনকে বৈ’ধতা দেয়ার অ’প’চেষ্টা চালাবেন, এতে আমরা একটুও বিষ্মিত হই না।

ছাত্র ইউনিয়ন নেতৃদ্বয় আরও বলেন, মুক্তিযু’দ্ধে একক ছাত্রসংগঠন হিসেবে রণাঙ্গনে সবচেয়ে বেশিসংখ্যক যো’দ্ধা ছাত্র ইউনিয়নের ছিল। এটি ছিল একটি গ’ণযু’দ্ধ, দেশের সর্বস্তরের মানুষ এতে অংশ নিয়েছিল। সঞ্জিত তার সংগঠনের অ’পক’র্মকে বৈ’ধতা দিতে এই র’ক্তা’র্জিত স্বাধীনতাকে ব্যবহার করে মু’ক্তিযু’দ্ধের ইতিহাস আদর্শকে ক’লঙ্কিত করেছেন।

‘যে রাজু শহীদ হয়েছিলেন ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রদলের স’ন্ত্রা’স প্রতিহত করতে গিয়ে, সেই রাজুর নামে স্থাপিত ভাস্কর্যকে তিনি ক’ল’ঙ্কিত করেছেন। তার উপস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ক’ল’ঙ্কিত করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সঞ্জিত চন্দ্র দাসকে আর ক্যাম্পাসে দেখতে চায় না।’

সূত্রঃ যুগান্তর

ad

পাঠকের মতামত