341282

কিছুক্ষণ পর রায়, আদালতে সাহেদ

কোভিড-১৯ টেস্ট প্র’তারণার হোতা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে মো. সাহেদ করিমের অবৈধ অ’স্ত্র ও গু’লি রাখার অ’ভিযোগে করা মা’মলার রায় ঘোষণা করা হবে দুপুরে। সোমবার দুপুরে রায় শুনতে ১২টা ৩২ মিনিটে সাহেদকে নিয়ে আসা হয় আদালতে। এখন তাকে আদালতের গারদখানায় রাখা হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, সোমবার বেলা ২টা নাগাদ রায় ঘোষণা করা হতে পারে। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কেএম ইমরুল কায়েস এ রায় ঘোষণা করবেন। গত ২০ সেপ্টেম্বর মা’মলাটির যুক্তিতর্কের শুনানি শেষে বি’চারক এ দিন ঠিক করেন।

১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রে’ফতার করে র্যাকব। পরে তাকে হেলিকপ্টারে করে সাতক্ষীরা থেকে ঢাকায় আনা হয়।

করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন প্র’তারণার অ’ভিযোগে করা মা’মলায় ১৬ জুলাই সাহেদকে ১০ দিনের রি’মান্ডে নেয়া হয়। এর পর ১৯ জুলাই তাকে নিয়ে উত্তরার বাসার সামনে অ’ভিযান চালায় ডিবি পুলিশ। সেখানে সাহেদের নিজস্ব সাদা প্রাইভেটকারে পাঁচ বোতল বিদেশি ম’দ, ১০ বোতল ফে’নসি’ডিল, একটি পি’স্তল এবং একটি গু’লি উদ্ধা’র করা হয়। এর পর উত্তরা পশ্চিম থানায় অ’স্ত্র ও মা’দক নিয়ন্ত্রণ আইনে দুটি মা’মলা করা হয়।

৩০ জুলাই ঢাকা মহানগর হাকিম আদালতে সাহেদের বি’রুদ্ধে অ’স্ত্র আই’নের মা’মলায় চার্জশিট দাখিল করা হয়। এর পর ২৭ আগস্ট তার বি’রু’দ্ধে অ’ভিযোগ গঠন করেন আদালত।

প্রসঙ্গত সাহেদের বি’রু’দ্ধে করোনাভাইরাসের টেস্ট নিয়ে জালিয়াতির বিস্তর অ’ভিযোগ রয়েছে। এসব অ’ভিযোগে তার বি’রুদ্ধে সারা দেশে অর্ধশতাধিক মা’মলা হয়েছে। এর মধ্যে অ’স্ত্র মা’মলার রায়ই প্রথম ঘোষণা করতে যাচ্ছেন আদালত।

ad

পাঠকের মতামত