341216

নদী থেকে উঠে আসছে এক একটা কুমির, এলাকায় আ’তঙ্ক!

নদী থেকে উঠে আসছে এক একটা কুমির ছানা! আর এতেই আ’তঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতের পূর্ব মেদিনীপুরের নদী উপকূল অঞ্চলে। কিছুদিন আগেই আরেক অঞ্চল খেজুরিতে পরপর দুটি কুমির ছানা উঠে আসে নদী থেকে।

শনিবার জেলার পশ্চিম এলাকা পটাশপুর থেকে উদ্ধার হয়েছে আরও একটি বাচ্চা কুমির! জেলার উপকূল এলাকায় এভাবে একের পর এক কুমির ছানা উদ্ধারের ঘটনায় ধোঁয়াশা বাড়ছে জীববিদদের মধ্যে। পরপর কুমির ছানা গুলি কিভাবে এইসব নদীতে ঢুকে পড়ল, তা নিয়ে চর্চা চলছে রাজ্যে।

পরপর তিন তিনটে কুমির ছানার সন্ধান পেয়ে অবাক হচ্ছেন সকলেই। সবগুলোরই সন্ধান এ করোনা লকডাউন সময়কালেই পাওয়া গেছে বলে প্রাকৃতিক সুপরিবেশের সুফল কিনা তাও ভাবাচ্ছে জীববিদদের।

পটাশপুরের খরিগেরিয়ার কাছে মাছ ধরতে গেই এক মৎস্যজীবির জালে ধরা পড়ে কুমির ছানাটি। প্রথমে এটিকে গোসাপ জাতীয় ভেবেছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু জীববিদরা জানান-ঘড়িয়াল বা অন্যকিছু নয় এটি প্রকৃত কুমিরই।

এদিকে এসবের মধ্যেই কুমির ছানা নিয়ে স্থানীয়রা আ’তঙ্কিত হচ্ছেন। তাদের আশঙ্কা, নদীতে ধরা পড়া কুমির ছানার মা কুমির থাকতে বিপদ!

ad

পাঠকের মতামত