এমসি কলেজে ধ’র্ষ’ণের ঘ’টনায় জ’ড়িতদের কঠিন শা’স্তি দেয়া হবে প্রধানমন্ত্রীর নির্দেশ
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধ’র্ষ’ণের ঘ’টনায় সরকারের অবস্থান কঠোর। বি’চারের আওতায় অ’পরা’ধীদের আনা হবে, এটা প্রধানমন্ত্রীর নির্দেশ। কাউকে ছাড় দেয়া হবে না। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সরকারের অবস্থান কঠোর। অ’পরা’ধীদের বি’চারের আওতায় এনে কঠিন শা’স্তি দেয়া হবে-এটা প্রধানমন্ত্রীর নির্দেশ।
তিনি বলেন, বিএনপি উপনির্বাচনে মাঠে না থেকে অভিযোগ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। উপনির্বাচনে অংশগ্রহণ ছিল তাদের লোক দেখানো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে তখন জনগণের মঙ্গলের জন্য কাজ করে।






