ছাত্রলীগ নেতা সাইফুরের দখলে হোস্টেল সুপারের বাংলো!
সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁ’ধে রেখে স্ত্রীকে গ’ণধ’র্ষণ মা’মলার প্রধান আ’সামি ছাত্রলীগ নেতা সাইফুর রহমানের বি’রুদ্ধে হোস্টেল সুপারের বাংলো দখলের অ’ভিযোগ পাওয়া গেছে। ধ’র্ষণকা’ণ্ডের পর গতকাল শুক্রবার রাতে পুলিশ ঘ’টনাস্থলে গিয়ে প্রাথমিক অ’নুসন্ধানে এমনটা জানতে পেরেছে।
পুলিশ জানিয়েছে, এমসি কলেজ হোস্টেল সুপারের বাংলোতে দীর্ঘদিন ধরে অ’বৈধভাবে অবস্থান করছেন আ’সামি সাইফুর রহমান। তার দখলে থাকা ওই বাংলো থেকেই পা’ইপগা’নসহ বিভিন্ন দেশীয় অ’স্ত্র উ’দ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বি’রুদ্ধে অ’স্ত্র আ’ইনে একটি মাম’লাও হয়েছে।
শাহপরান থানার ওসি কাইয়ুম চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে হোস্টেল সুপারের বাংলোটি ছাত্রলীগ নেতা সাইফুর রহমানের দখলে রয়েছে। ওই বাংলোতে তার ব্যবহৃত কক্ষ থেকেই একটি পা’ইপগা’ন, চারটি রা’মদা, একটি ছু’রি ও দুটি লো’হার পা’ইপ উ’দ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
এ ঘ’টনায় তার বি’রুদ্ধে অ’স্ত্র আ’ইনে পৃথক আরেকটি মা’মলা হয়েছে বলে জানান ওসি। গতকাল শুক্রবার সিলেটের এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ধ’র্ষ’ণের শি’কার হন এক তরুণী। রাত সাড়ে ৯টার দিকে টিলাগড় এলাকার কলেজটির ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। ওই তরুণীকে ক্যাম্পাস থেকে তুলে ছাত্রাবাসে নিয়ে ধ’র্ষণ করা হয় বলে পুলিশ জানিয়েছে। এ ঘট’নায় ভি’কটিমের স্বামী বা’দী হয়ে শাহ পরান থানায় একটি মা’মলা করেছেন। মা’মলায় ছাত্রলীগের ৬ নেতাকর্মী ও অজ্ঞাত আরও ৩ জনকে আ’সামি করা হয়েছে।
মা’মলার আ’সামিরা হলেন- এমসি কলেজ ছাত্রলীগের নেতা ও ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র শাহ মো. মাহবুবুর রহমান রনি (২৫), মাহফুজুর রহমান মাসুম (২৫), সাইফুর রহমান (২৮), রবিউল ইসলাম (২৫), অর্জুন লস্কর (২৫) ও তারেকুল ইসলাম তারেক (২৮) । এর মধ্যে রবিউল ও তারেক (২৮) বহিরাগত ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে।
আ’সামিদের মধ্যে সাইফুরের বাড়ি বালাগঞ্জে, রবিউলের দিরাইয়ে, মাছুমের কানাইঘাটে, অর্জুনের জকিগঞ্জে, রনির হবিগঞ্জে এবং তারেকের বাড়ি সুনামগঞ্জে। সূত্রঃ যুগান্তর






