340895

ছাত্রলীগ নেতার হাত-পায়ের র’গ কে’টে দিল শি’বির

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের হাত-পায়ের র’গ কে’টে দেওয়ার অ’ভিযোগ উঠেছে। তাকে মু’মূর্ষু অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার রাতে কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতেয়াক আহমদ জয় দাবি করেন, স্থানীয় শি’বির নেতা তারেক আজিজের নেতৃত্বের একদল ক্যাডার এ ঘটনা ঘটিয়েছেন।

ইশতেয়াক আহমদ জয় বলেন, ‘কলেজ সংলগ্ন এলাকায় সাখাওয়াতের বাড়ি। শিবির নেতা তারেক আজিজ বি’স্ফো’রণ মা’মলাসহ কয়েকটি মা’মলার আ’সামি। যার মধ্যে একটি বাদী সাখাওয়াত নিজেই। পুলিশের রথ-বদলের সুযোগকে পুঁজি করে শিবিরের শক্তি পরীক্ষার জন্য এ হামলার ঘটনাটি ঘটানো হয়েছে।’

তিনি বলেন, ‘কোনো কারণ ছাড়াই বাড়ির সামনে থেকে তাকে তুলে হাত-পায়ের র’গ কে’টে ব্যাপক মা’রধ’র করে পালিয়ে যায়। তাকে মু’মূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।’

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, ঘটনায় জড়িতদের আ’টকের চেষ্টা চলছে।

সূত্রঃ দৈনিক আমাদের সময়

ad

পাঠকের মতামত