340929

ইউপি সদস্যের ‘ই’য়াবা সে’বনের’ ভিডিও ভাইরাল

ফরিদপুরের সালথায় এক ইউপি সদস্যের ই’য়াবা সে’বনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত থেকে ফেসবুকে ই’য়াবা সে’বনের ভিডিও প্রকাশের পর সমালোচনার ঝ’ড় ওঠে। ভাইরাল হওয়া ইউপি সদস্যের নাম মঞ্জুরুল ইসলাম।

বৃহস্পতিবার রাতে ওই ইউপি সদস্যের নিজ গ্রাম বাহিরদিয়ার সাইফুল ইসলাম নামে এক যুবক তাঁর ফেসবুক আইডিতে ই’য়াবা সে’বনের একটি ভিডিওটি আপলোড দেন।

এ সময় তিনি তার স্ট্যাটাসে লেখেন- ‘ফরিদপুর জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি। ফরিদপুরের সালথা উপজেলার ১ নং রামকান্তুপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুরুল ইসলাম ওরফে (ই’য়াবা সম্রাট মঞ্জু) নিজের ক্ষ’মতার দাপট দেখিয়ে অবৈধ অর্থ উপার্জনের লক্ষ্যে গাঁ’জা ও স’র্বনাশা ই’য়াবার ব্যবসা করে এলাকার যুব সমাজকে দিন দিন ‘ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তাই মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে সবিনয় অনুরোধ করছি আপনি অতি দ্রুত ইয়াবা সম্রাট মঞ্জু মেম্বারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এলাকার যুব সমাজকে ধ্বং’সের হাত থেকে রক্ষা করুন।’

এ বিষয়ে ইউপি সদস্য মঞ্জুরুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘যে ভিডিওটি ফেসবুকে ভাইরাল করা হয়েছে, সেই ভিডিওটি আমার নয়। আমার গ্রামের প্রতিপক্ষের এক যুবক এই ভিডিওটি শেয়ার করে অপপ্রচার চালাচ্ছে।’

রামকান্তুপুর ইউপি চেয়ারম্যান আমরাফ আলী লিঠু বলেন, ‘আমার ইউনিয়নের এক ইউপি সদস্যের ই’য়াবা সে’বনের ভিডিও ভাইরাল হয়েছে বলে আমি শুনেছি। তবে এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না।’

সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার বলেন, ‘আমার ম্যাসেঞ্জারে কয়েক ব্যক্তি ওই ভিডিওটি পাঠিয়েছে। আমি দেখেছি। তদন্ত করে ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ সূত্রঃ সময় টিভি

ad

পাঠকের মতামত