340913

পেরেক লাগানো ‘মুগুর’ দিয়ে ভারতের ওপর হা’মলা চালাচ্ছে চীনারা

বারংবার ব্যর্থ সমঝোতায় পেঁচিয়ে আছে ভারত-চীনের সাম্প্রতিক অবস্থা। দুইদেশের মধ্যকার পরিস্থিতি যখন উ’ত্তপ্ত তখন নয়াদিল্লির পক্ষ থেকে বেইজিংকে স্পষ্ট দেওয়া হল, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনা বাহিনীর বেয়াদবি বরদাস্ত করা হবে না। অতীত সমঝোতার কারণে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশে সেনার আ’গ্নেয়া’স্ত্র ছাড়াই টহলদারি দেওয়ার কথা।

নয়াদিল্লির বক্তব্য, যেভাবে কোনওরকম প্ররোচনা ছাড়াই চীনা সেনারা ভারতীয় বাহিনীর ওপর হা’মলা চালাচ্ছে তাতে আর হাত গুটিয়ে বসে থাকবে না সাউথ ব্লক। ভারতীয় বাহিনীকে বলে দেওয়া হয়েছে, আ’ত্মরক্ষার জন্য তারা গু’লি চালাতে পারে।

সাউথ ব্লকের এক সেনা কর্তা বলেন, দুই দেশের মধ্যে যে সমঝোতা হয়েছিল তাতে লাদাখ সীমান্তে প্রতিটি টহলদারি বাহিনীতে ১৫ থেকে ২০ জনের বেশি জওয়ান থাকার কথা নয়। কিন্তু শর্ত ভেঙে চীনা সেনারা এক সঙ্গে অনেকে মিলে চলে আসছে। তারপর ভারতীয় টহলদারি বাহিনীর ওপর হা’মলা চালাচ্ছে। লা’ঠি, পা’থর, পে’রেক লাগানো মুগুর দিয়ে প্রা’ণঘা’তী হা’মলা চালাচ্ছে তারা। গত জুন মাসে ও পরে আগস্টের শেষে এভাবেই তারা হা’মলা চালিয়েছে। কিন্তু এবার তা করতে গেলে গু’লি দিয়ে জ’বাব দেবে ভারতীয় বাহিনী।

ভারত ও চীনের সেনা কমান্ডার স্তরে ষষ্ঠ রাউন্ডের বৈঠক শেষ হয়েছে। সে ব্যাপারে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এদিন বলেন, ‘আগামী দিনে শান্তি কায়েমের পথ একটাই। সং’ঘাত কমাতে আলোচনা চালিয়ে যাওয়া এবং লাদাখে যেসব জায়গায় দুই বাহিনীর মধ্যে সং’ঘাত তৈরি হয়েছে, সেখানে ধীরে ধীরে সেনা মোতায়েন কমানো।

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর অঞ্চলে শীতে প্রকট ঠাণ্ডা থাকে। তাপমাত্রা শূন্যের অনেক নিচে নেমে যায়। সেই সময়ে পায়ে পা দিয়ে ফের ঝগ’ড়া বাধাতে পারে চীনা সেনাবাহিনী।

ভারতীয় সেনা গোয়েন্দাদের কাছে খবর রয়েছে যে, লাদাখ সীমান্তে অন্তত ৫০ হাজার সেনা মোতায়েন করেছে চীন। সেই সঙ্গে মিসাইল সিস্টেম, ট্যাঙ্ক এবং প্রচুর আ’গ্নেয়া’স্ত্র মজুত করেছে শি জিনপিংয়ের দেশ।

সূত্র: দ্য ওয়াল

ad

পাঠকের মতামত