৫৪০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে চা’প দিচ্ছে সৌদি আরব!
উপসাগরীয় দেশ সৌদি আরবে বসবাসরত ৫৪ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার জন্য চা;প দিচ্ছে সৌদি সরকার। এই রোহিঙ্গারা ৩০-৪০ বছর যাবত সৌদিতে অবস্থান করছেন ও সৌদি আরব নিজেই এর মধ্যে অনেককে নিয়ে গিয়েছিল। এই সমস্ত রোহিঙ্গাদের পাসপোর্ট না দিলে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ফে;রত পাঠানোর হু;মকিও দেওয়া হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন, সৌদি আরবের তৎকালীন বাদশা স্বপ্রণোদিত হয়ে ও রোহিঙ্গাদের দু;র্দ;শা দেখে ৮০ ও ৯০-এর দশকে অনেক রোহিঙ্গাকে নিয়ে গেছেন। অনেকে সরাসরি গেছে। কেউ কেউ হয়তো বাংলাদেশ হয়ে গেছে। তিনি বলেন, ‘এটি আমরা পুরোপুরি জানি না।’
তিনি বলেন, ‘এখন তারা বলছে ৫৪ হাজার রোহিঙ্গা সেখানে আছে। তারা বলছে, এদের কোনও পাসপোর্ট নেই এবং কোনও কাগজ নেই। তারা আরও বলছে, এদের তোমরা পাসপোর্ট ইস্যু করো। আমরা বলেছি, যারা আগে পাসপোর্ট পেয়েছে এবং তাদের পাসপোর্টের কাগজ যদি থাকে তবে আমরা নতুন পাসপোর্ট ইস্যু করবো। কিন্তু এরা যদি আমাদের লোক না হয়, তবে আমরা নেবো না।’
বাংলাদেশের নাগরিক না হওয়ার পরেও কীভাবে সৌদি আরব পাসপোর্ট ইস্যু করতে বলে−জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সেটা আমি কী করবো, এটা মুশকিল।’
রোহিঙ্গাদের পাসপোর্ট না দিলে অন্য বাংলাদেশিদের ফে;রত পাঠানো হবে বলে হু;মকি দেওয়া হচ্ছে−এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘জুনিয়র লেভেলে কেউ কেউ বলছে তোমরা যদি এদের না নাও বা পাসপোর্ট ইস্যু না করো তবে তোমাদের দেশ থেকে এত লোক আনছি, এটা আমরা ব;ন্ধ করে দেবো এবং তোমাদের যে ২২ লাখ লোক আছে তাদের সম্পর্কে নে;তিবাচক অবস্থান নেবো। এই কথাগুলি জুনিয়র লেভেল থেকে আমাদের বলা হয়েছে। কিন্তু আমার মনে হয় এটি টি;কবে না।’
পররাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি কমিটি বিষয়টি দেখছেন জানিয়ে তিনি বলেন, ‘কিন্তু সৌদি আরবের কিছুটা তা;গাদা আছে। তারা বলছে, না;রিকত্বহীন কোনও ব্যক্তি তারা রাখবে না। তারা বলছে তোমরা এটি তা;ড়াতাড়ি ব্যবস্থা করো। আমরা আ;লোচনা চালিয়ে যাচ্ছি। প্রায়ই তারা এ প্রশ্নটা তোলে।’
পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের অনেকের সৌদি আরবে যাওয়ার জন্য ভিসা ও ইকামা রয়েছে। কিন্তু যেতে পারছেন না। এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক হয়েছে বুধবার (২৩ সেপ্টেম্বর)।
মন্ত্রী বলেন, ‘আজ আমাদের বৈঠকে সৌদি আরবে লোক পাঠানো প্রধান আ;লোচ্য বিষয় ছিল। প্রবাসীদের দা;বি ছিল তারা যদি এখন না যেতে পারে তবে তাদের ভিসা বা;তিল হয়ে যাবে। আমরা সৌদি সরকারের কাছে মঙ্গলবার অ;নুরোধ করেছি, তিন মাস তাদের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য এবং যাতে এই সুবিধা বি;না খরচে পায়।’
তিনি বলেন, ‘সৌদি এয়ারলাইন্স যতগুলো অ;নুমতি চেয়েছে সব অ;নুমতি দিয়েছি যাতে করে সহজে যেতে পারে। এছাড়া বিমান তৈরি আছে। যে মুহূর্তে ল্যান্ডিং রা;ইট পাবে, তখনই ফ্লাইট চলাচল শুরু করবে।’
প্রবাসীদের ধৈ;র্য ধরার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘সৌদি সরকার আ;ইনশৃঙ্খলার বিষয়ে অ;ত্যন্ত ক;ড়া। যদি আ;ইনশৃঙ্খলাবিরোধী কাজ বা জ;টলা দেখানো হয় তবে এটি তারা ব;রদাস্ত করে না।’
তিনি বলেন, ‘তারা এখানকার বিষয়গুলো অ;বলোকন করছে। টেলিভিশন মিডিয়াতে যা দেখানো হচ্ছে সেটি স্টাডি করছে। আমাদের ভ;য় হলো, তারা যদি দেখে আ;ন্দোলনকারীরা জ;টলা করছে, তবে হয়তো তাদের ভিসা বা;তিল করে দেবে কিংবা কাজ বা;তিল করে দেবে।
এ বিষয়ে তারা খুব শ;ক্ত। তারা যদি বা;তিল করে তবে আমাদের কিছু করার নাই। প্রবাসীরাই তখন ক্ষ;তিগ্রস্ত হবে। আগেও এ ধরনের ঘ;টনা হয়েছে।’ সাত বছর পরে সৌদি আরব আবার লোক নেওয়া শুরু করেছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এই অবস্থায় আমাদের প্রতি তারা বি;রূপ ধারণা পেলে প্রবাসীরাই ক্ষ;তিগ্রস্ত হবেন।’ সূত্রঃ বাংলা ট্রিবিউন






