হাত-পায়ের রগ কে’টে মাকে হ’ত্যা করল ছেলে!
কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়ায় হাত ও পায়ের রগ কে’টে মাকে হ’ত্যা করেছে মা’দকাস’ক্ত ছেলে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে মৃতদেহটি উদ্ধার করে ম’য়নাত’দন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের ম’র্গে প্রেরণ করেছে পুলিশ।
নি’হত শামশুর নাহার বেগম ওই এলাকার হাজী বদিউল আলনের স্ত্রী। ঘটনার পরপর এলাকাবাসী জড়ো হয়ে মা’দকাস’ক্ত ছেলে নাছির উদ্দিনকে (২০) আ’টক করে পুলিশে সোপর্দ করেছে।
নি’হতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মা’দকের টাকার জন্য নাছির প্রায়ই তার মাকে মা’রধ’র করত। এছাড়া বসতভিটার জমির ভাগাভাগি নিয়েও বি’রোধ চলে ভাইদের নিয়ে। চার ভাইয়ের মধ্যে জমির বি’রোধ নিয়ে মায়ের উপর ক্ষু’দ্ধ ছিল ছোট ছেলে নাছির।
বুধবার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে মায়ের হাত পায়ের রগ কে’টে নিয়ে মাকে নি’র্মমভা’বে হ’ত্যা করে পালিয়ে যায় যাওয়ার চেষ্টা করে সে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নি’হতের পা ও হাতের রগ কে’টে দেয়ার চিহ্ন রয়েছে। ছেলে নাছির উদ্দীনকে আ’টক করা হয়েছে।






