আগাছায় ছেয়ে গেছে ইরফানের কবর
২০২০ সালে বলিউডের মৃত্যুর পথযাত্রা শুরু হয় ইরফান খানকে দিয়ে। ম’রণব্যা’ধি ক্যা’ন্সারের কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি। মাত্র ৫৪ বছর বয়সেই তিনি মা’রা যান।
ভারসোভার মুসলিম কবরস্থানে সমাধিস্থ করা হয়েছিল ইরফান খানকে। তবে মাত্র চার মাসে সেই সমাধিতে ফুটে উঠেছে অযত্নের চিহ্ন। যেখানে-সেখানে গজিয়ে উঠেছে আগাছা। কিছু পাথর দিয়ে ঘেরা রয়েছে। সেই অবস্থাতেই পড়ে রয়েছে বিশ্বখ্যাত অভিনেতার সমাধি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা চন্দন রায় সান্যাল ইরফানের খানের কবরস্থানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন। সে ছবি দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন মাত্র চার মাসেই কি এতটা পেছনের পাতায় চলে গেলো ইরফান খানের স্মৃতি?
ইরফান খানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন অভিনেতা চন্দন রায় সান্যাল। সেখানে গিয়ে তিনি দেখেন অযত্ন আর অবহেলায় পরে আছে প্রিয় অভিনেতার কবর। তাই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘কাল থেকেই ইরফানকে মিস করছিলাম। নিজেকে ধিক্কার জানাচ্ছিলাম চার মাস ধরে ওর সমাধিতে না যাওয়ার জন্য। এইখানেই একা একা বিশ্রাম নিচ্ছে গাছগাছালির মাঝখানে। আমি কিছু রজনীগন্ধা রেখে গেলাম। আর ওর সাম্রাজ্যের কিছু অংশ নিজের জন্য নিলাম। কতগুলো দিন কেটে গেল ইরফান খান!’
২০১৮ সালে নিউরোএনডোক্রাইন টিউমার (এক ধরনের কোলন ক্যা’ন্সার) ধরা পড়ে ইরফান খানের। তখন থেকেই নিয়মিত এ রোগের জন্য চিকিৎসা নিচ্ছিলেন তিনি। শা’রীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৮ এপ্রিল মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। সেখানে আর একটি দিনও বাঁ’চিয়ে রাখা সম্ভব হয়নি তাকে। ২৯ এপ্রিল পুরো দেশবাসীকে কাঁদিয়ে মৃত্যুলোকে পাড়ি দেন ইরফান।




