340454

মাত্র ১০ দিনে করোনা জয় করলেন ১০৬ বছরের বৃদ্ধা

ম’হামারি করোনাভাইরাসকে হারিয়ে মাত্র ১০ দিনে সুস্থ হয়ে উঠেছেন ভারতের মহারাষ্ট্রের ১০৬ বছরের বৃদ্ধা। রোববার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্লিনিকের নার্স-ডাক্তাররা তাকে বিদায় সংবর্ধনা দেন। তিনি সাংবাদিকদের সামনে ডিসচার্জ সার্টিফিকেট তুলে ধরে দেখিয়ে হাসপাতাল ছাড়েন।

শতবর্ষ পেরনো ওই বৃদ্ধার পুত্রবধূ বলেন, করোনা সংক্রমণ ধরা পড়ার পর বয়সের কারণে তাকে কোনো হাসপাতাল ভর্তিই নিতে চাইছিল না। শেষ পর্যন্ত ১০ দিন আগে মহারাষ্ট্রের সাভলারাম ক্রীড়া সংকুলে (স্পোর্টস কমপ্লেক্স) কল্যাণ ডম্বিভেলি পুরসভা স্থাপিত করোনা চিকিৎসা কেন্দ্রে ভর্তি হতে পারেন তিনি। সেখানকার ডাক্তার, নার্সদের সেবা-যত্নে সুস্থ হয়ে উঠেছেন তিনি।

বৃদ্ধার সঠিক চিকিৎসা হওয়ায় কেডিএমসি’র স্টাফদের ও শিবসেনার কল্যাণ কেন্দ্রের এমপি শ্রীকান্ত শিন্ডের প্রশংসা করে টুইট করেছেন মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী এবং শিব সেনা শির্ষ নেতা আদিত্য ঠাকরে।

তিনি বলেছেন, ওই বৃদ্ধা ও তার মতো আরও অনেকের আশীর্বাদ সবার শক্তি, উৎসাহ বাড়াবে।

ad

পাঠকের মতামত