339527

আকাশে উড়ল ইরানের কমব্যাট ড্রোন ‘কামান’, বোমা ফেলেছে ‘আবাবিল’

ইরানের সেনাবাহিনী গতকাল শুক্রবার নিজস্ব প্রযুক্তিতে তৈরি কমব্যাট ড্রোন ‘কামান-১২’ আকাশে উড়িয়েছে। পারস্য উপসগারে অনুষ্ঠিত সামরিক মহড়ায় এটি ব্যবহার করা হয়েছে। এই প্রথম ড্রোনটি আনুষ্ঠানিকভাবে আকাশে উড়ানো হলো।

‘কামান-১২’ ড্রোন সাফল্যের সঙ্গে তার অভিযান সম্পন্ন করেছে বলে জানানো হয়েছে। ড্রোনটি তার বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি মহড়া অঞ্চলে নজরদারির কাজও করেছে।

এদিকে, আজ শেষ হওয়া মহড়ায় ইরানের সামরিক বাহিনীর বোমারু ড্রোন ‘আবাবিল’ শুক্রবার অংশ নিয়েছিল। আবাবিল নামের ড্রোনগুলো বিভিন্ন লক্ষ্যবস্তুতে সাফল্যের সঙ্গে বোমা নিক্ষেপ করেছে। এই ড্রোনে ‘কায়েম’ নামের স্মার্ট বোমা ব্যবহার করা হয়েছে।

বৃহস্পতিবার থেকে পারস্য উপসাগরের কৌশলগত এলাকায় শুরু হওয়া ইরানের সামরিক বাহিনীর বিশাল নৌ মহড়া আজ শেষ হয়েছে। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর পূর্বাঞ্চল থেকে ভারত মহাসাগরের উত্তর এলাকা জুড়ে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে। পার্সটুডে

 

ad

পাঠকের মতামত