পাবনায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগে যুবক আ’টক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশের অভিযোগে পাবনার চাটমোহর থেকে এক যুবককে আট’ক করেছে পুলিশ। আ’টককৃত শাহাদৎ হোসেন (৩৪) চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী গ্রামের সোহরাব আলীর ছেলে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শাহাদৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে নিজের ফেসবুক ওয়ালে প্রকাশ করেন। পুলিশ বিষয়টি জানতে পেরে এর সত্যতা নিশ্চিত হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী বাজার থেকে তাকে আটক করে।
ওসি আরও জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মা’মলা দায়ের করেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সেই মা’মলায় শাহাদৎকে গ্রে’ফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।




