ঘানিটানা সেই ছয়ফুল দম্পতিকে গরু দিলেন পুলিশের আইজিপি
ঘানি টেনে জীবন চলে’ শিরোনামে একটি প্রতিবেদন গত ৮ সেপ্টেম্বর প্রকাশ হয়। সচিত্র প্রতিবেদনটি প্রকাশের পর ছয়ফুল দম্পতির পাশে দাঁড়িয়েছেন পুলিশের আইজিপি ড. বেনজির আহমেদ বৃহস্পতিবার বিকালে লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনা তেলিপাড়া গ্রামে ছয়ফুল দম্পতির হাতে আইজিপির পক্ষ থেকে পুলিশ সুপার আবিদা সুলতানা আনুষ্ঠানিকভাবে একটি গরু তুলে দেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সহকারী পুলিশ সুপার ( বি সার্কেল) তাপস সরকার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মো সাজ্জাদ হোসেন, কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় ছয়ফুল দম্পতি পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানান। অপরদিকে ইত্তেফাককে ধন্যবাদ জানিয়ে এক প্রতিক্রিয়ায় তারা বলেন, ‘মোর ছাওয়া তিনটা এ্যালা স্কুলত যাইবে। মোর আর কষ্ট থাকবার নয়।’
উল্লেখ, গরু কেনার সামর্থ্য না থাকায় ২০ বছর যাবত গরুর কাজ করে আসছেন তেলের ঘানি টেনে আসছেন ছয়ফুল ও তার স্ত্রী মোর্শেদা বেগম।




