339415

২০২৩ বিশ্বকাপ জিততে পারে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক : ভারতে ২০২৩ সালে অনুষ্ঠিত হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। উপমহাদেশের মাটিতে হওয়ায় এই বিশ্বকাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে বলে মন্ত’ব্য করেছেন প্রোটিয়া সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জি লকডাউন লাইভে এসে এমনটাই জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা এই ক্রিকেটার।

সবশেষ ২০১৯ সালে বাংলাদেশের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বি’দায় নিতে হয়েছিল ডি ভিলিয়ার্সের দেশকে। এর আগে ২০১৫ বিশ্বকাপের পর থেকে প্রতিনিয়ত নিজেদের সামর্থ্য জানান দিয়ে আসছে টাইগাররা। প্রতিনিয়ত বড় বড় দলকে না’স্তানাবুদ করছে টাইগাররা। আর তাই অভি’জ্ঞ সাকিব, মুশফিক, তামিমদের পারফরম্যান্স দেখে ডি ভিলিয়ার্সও বিশ্বাস করছেন এই দলটির বিশ্বকাপ জয়ের সম্ভাবনা রয়েছে।

ডি ভিলিয়ার্স বলেন, ‘প্রতি’বারই তাদের সুযোগ বাড়ছে। তারা অনেক অভি’জ্ঞতা অর্জন করেছে। তাদের অনেক প্রতি’ভাবান ক্রিকেটার বেরিয়ে আসছে। তাদের সুযোগ দিন দিন বাড়ছে। পরের বার তারা ট্রফিও জিততে পারে। দেখা যাক কি হয়।’

ad

পাঠকের মতামত