কেকেআরের জন্য স্লোগান নিয়ে এলেন শাহরুখ
আইপিএল ২০২০-এর জন্য কলকাতা নাইট রাইডার্সের প্রচার শুরু করে দিলেন মালিক তথা বলিউড বাদশা শাহরুখ খান। ফ্যানদের কাছে দলের ক্রিকেটারদের জন্য সমর্থন চেয়েছেন কিং খান। কেকেআর সমর্থকদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে স্বতন্ত্র ট্যাগও তৈরি করা হয়েছে।
কেকেআরের মালিক শাহরুখ খান সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া আইপিএল দীনেশ কার্তিকদের জন্য গোটা জুড়ে দর্শকদের কাছ থেকে কান ফাটানোর চিৎকার শুনতে চেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দলের জন্য প্রকাশ করা তার হ্যাশ ট্যাগ ‘TuFanNehiToofanHai’- তু ফ্যান নেহি, তুফান হ্যায়; যার মানে ‘তুমি শুধু সমর্থক নও, তুমি আসলে তুফান’।
টুইটারে শাহরুখ লিখেছেন- “আসুন, এই মৌসুমে নাইটদের পাশে দাঁড়াই। ওদের একসঙ্গে সমর্থন করি। ‘তু ফ্যান নেহি, তুফান হ্যায়’।’’
শাহরুখের এই মন্তব্য রিটুইট করে কেকেআরের পক্ষ থেকে লেখা হয়, “এ বছর নাইটদের কাছে একটাই মন্ত্র। জিতব, শুধু আপনাদের জন্য।”
১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আইপিএল। ১০ নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। ৫৩ দিনে মোট ৬০টি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস।
২৩ সেপ্টেম্বর আবু ধাবিতে আইপিএল অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হবে দীনেশ কার্তিকের দল।
This year, the Knight Riders have only one chant and one salute, and it's all about you.
Tu jaan le tu kaun hai, #TuFanNahiToofanHai#KKR #HaiTaiyaar #Dream11IPL pic.twitter.com/9cfFAVrY4P
— KolkataKnightRiders (@KKRiders) September 9, 2020




