এবার একসঙ্গে ৪,৩০০ কর্মী ছাঁটাই করল সিঙ্গাপুর এয়ারলাইন্স
একসঙ্গে ৪,৩০০ কর্মীকে ছাঁটাইয়ের কথা ঘোষণা করল সিঙ্গাপুর এয়ারলাইন্স। যা সং’স্থাটির মোট কর্মী সংখ্যার প্রায় ২০ শতাংশ। এ’য়ারলাইন্সটির ই’তিহাসে এর আগে কখনও এক সঙ্গে এত ক’র্মীকে ছাঁ’টাই করা হয়নি।
ক’রোনা ম’হামারীর জেরে সং’স্থার আয় তলানিতে এসে ঠেকায় এই প’দক্ষেপ বলে জানিয়েছে তারা। এর আগেও একাধিক বিমান সং’স্থা কর্মী ছাঁ’টাইয়ের কথা ঘোষণা করেছে। খবর এএফপি
ব’র্তমানে সিঙ্গাপুর এ’য়ারলাইন্সের মোট ফ্লা’ইটের ক্ষ’মতার ৮ শ’তাংশ চলাচল করছে। ২০২১ সালের ৩১ মার্চ শেষ হওয়া অ’র্থবর্ষের আগে কো’নও অ’বস্থাতেই সেই সং’খ্যাটা বেড়ে ৫০ শ’তাংশের গ’ণ্ডি পার করবে না বলে ফের একবার পূ’র্বাভাসে জা’নিয়েছে এই বিমান সং’স্থাটি।
ক’রোনাভা’ইরাস ম’হামারীর পর থেকে তীব্র আ’র্থিক সং’কটের মধ্যে পড়েছে সি’ঙ্গাপুর এ’য়ারলাইন্স। তবুও এতদিন প’র্যন্ত একজন ক’র্মীকেও ছাঁটাই করেনি তারা। তবে ম’হামারির করাল গ্রাস যত দী’র্ঘায়িত হচ্ছে ততই ঘো’রাল হচ্ছে পরিস্থিতি।
একদিকে, সং’স্থার ঋ’ণের প’রিমাণ লা’ফিয়ে লা’ফিয়ে বাড়ছে। অন্যদিকে বা’ড়ন্ত মূ’লধন। প্র’তিকূলতার ম’ধ্যে দাঁ’ড়িয়ে শেয়ার বি’ক্রির মাধ্যমে বাজার থেকে ১১ বি’লিয়ন সি’ঙ্গাপুর ড’লার সংগ্রহ ক’রেছে সি’ঙ্গাপুর এ’য়ারলাইন্স।
ছাঁটাই প্রসঙ্গে সিঙ্গাপুর এয়ারলাইন্সের চিফ এক্সিকিউটিভ এক বিবৃতিতে বলেছেন, ‘আগামী কয়েক সপ্তাহ এসএআই গোষ্ঠীর ইতিহাসে সবচেয়ে কঠিন সময় হতে চলেছে। কারণ আর কয়েকদিন পরে কয়েকজন বন্ধু ও সহকর্মী আমাদের ছেড়ে চলে যাবেন।’
তিনি আরও বলেন, ‘যারা চাকরি থেকে ছাঁটাই হতে চলেছেন তাদের কর্মক্ষমতা ও দক্ষতা কম- এমন ভাবার কোনও কারণ নেই। করোনা ম’হামারীর জেরে বি’শ্বজুড়ে আ’কস্মিকভাবে এক সং’কট দেখা দিয়েছে।যার ধাক্কা এসে লেগেছে উড়ান পরিবহন শিল্পে। তার ফলশ্রুতিতে আমাদের বন্ধু ও সহকর্মীদের চাকরির উপরে কোপ পড়েছে।’




