স্ত্রীর সাথে প’রকী’য়া, কলেজছাত্রকে হ’ত্যা করে লা’শ পুঁ’তে রাখলেন স্বামী
বগুড়ার কাহালুতে কৃষি কলেজের ছাত্র আরমান হোসেন আন্না (১৯) হ’ত্যা রহস্য উন্মোচিত হয়েছে। স্ত্রীর সঙ্গে প’র’কীয়ার জেরে তাকে হ’ত্যা করে প্রতিবেশী ওবাইদুর রহমান খান। হ’ত্যাকা’ণ্ডে সহায়তা করে মো. সুজন নামে নি’হতের এক বন্ধু। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে সুজন বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। হ’ত্যার পর লা’শ ক’বরস্থানে পুঁ’তে রাখেন তারা।
পুলিশ জানায়, আরমান হোসেন আন্না কাহালুর ডোমরগ্রামের আজিজার রহমানের একমাত্র ছেলে। তিনি গাইবান্ধা সরকারি কৃষি ইন্সটিটিউটের সপ্তম সেমিস্টারের ছাত্র। করোনা প্রাদুর্ভাবের কারণে কয়েক মাস বাড়িতে ছিলেন। পূর্বপাড়ার ওবাইদুর রহমান খানের স্ত্রীর সঙ্গে আন্নার প’রকীয়া গড়ে ওঠে। স্ত্রী’কে নিয়ন্ত্রণ করতে না পেরে ওবাইদুর আন্নাকে হ’ত্যার পরিকল্পনা করে। এ ব্যাপারে আন্নার বন্ধু সুজনের সঙ্গে পরামর্শ করে। সুজন গ্রামের হিলারীর মুরগির ফার্ম ও পুকুরের পাহারাদার। ওবাইদুর ৬ সেপ্টেম্বর রাতে সুজনের মাধ্যমে আন্নাকে পুকুরপাড়ে ডেকে এনে হ’ত্যা করে লা’শ পুঁ’তে রাখে। এদিকে এ মা’মলায় আ’সামি ওবাইদুর রহমান খানের তিন দিনের রি’মান্ড মঞ্জুর করা হয়েছে। কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।




