অনলাইন ক্লাসে লাইভ ডা’কাতি দেখলো শিক্ষক-শিক্ষার্থীরা (ভিডিও)
২৫ জন শিক্ষার্থীর অনলাইনে ক্লাস চলছিল। ঠিক এ সময় এক ছাত্রীর বাড়িতে কালো কাপড় পরিহিত একদল ডা’কাত ঢোকে। লাইভ চলাকালীন পুরো বিষয়টি দেখেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের আমবাটো শহরে।
সম্প্রতি, একটি স্কুলের ইংরেজির ক্লাস চলছিল অনলাইনে। জুম অ্যাপের মাধ্যমে শিক্ষকসহ মোট ২৫ জন ছিলেন সেই অনলাইন ক্লাসে। হঠাৎ দেখা যায়, একটি স্ক্রিনে মারিয়া নামের এক ছাত্রী মুখ ঘুরিয়ে পিছনের দিকে দেখছে। তার ঘরে তখন মুখ ঢেকে কয়েকজন ঢুকে পড়ে ডা’কাতি শুরু করেছে।
দামি জিনিস, টাকা যা আছে সব দিয়ে দেওয়ার জন্য ভ’য় দেখাতে থাকে ডা’কাতরা। অন্য পড়ুয়ারা তখন শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করে। তারাও এক প্রকার হতভম্ব হয়ে যান। ডা’কাতরা বুঝতেই পারেনি অনলাইন ক্লাসে তাদের দেখছে আরও ২৫ জন মানুষ।
ওই অনলাইন ক্লাসের ভিডিও ইতিমধ্যেই গোটা বিশ্ব জুড়ে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, কিছুক্ষণ পরেই বুঝতে পেরে ডা’কাতরা ল্যাপটপের স্ক্রিনটি নামিয়ে দেয়। ফলে আর কিছুই দেখা যায়নি। কিন্তু ততক্ষণে অন্যরা বুঝে গেছে, ওই ছাত্রীর ঘরে কী ঘটছে। ওই ছাত্রীর বাড়ির ঠিকানা খুঁজে পুলিশকে খবরও দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুষ্কৃতীরা একটি গাড়িতে করে পালিয়ে যায়। তবে পুলিশ তল্লাশি চালিয়ে তাদের ধরে ফেলে। দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হয় খোয়া যাওয়া নগদ চার হাজার ডলার, দু’টি বন্দুক, একটি ধারালো অস্ত্র, দু’টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ। চার দুষ্কৃতীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।










