সীমান্তে ভারতীয় বাহিনীর সাথে গো’লাগু’লি চীনের
টানটান উ’ত্তেজনার পর এবার সীমান্তে গো’লাগু’লি করেছে ভারত ও চীনের সীমান্তরক্ষী বাহিনী। পূর্ব লাদাখের বিশেষ অঞ্চলে সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে এ গো’লাগু’লির ঘটনা ঘটে। তবে কোনো পক্ষ থেকেও নি’হত বা আ’হত হবার কোনো খবর পাওয়া যায়নি।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গো’লাগু’লির ঘটনা ঘটলেও সীমান্ত পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তবে গো’লাগু’লির এ ঘটনাকে ওয়ার্নিং শুট বলে দাবি করেছে গণমাধ্যমটি। একে অপরকে সতর্ক করতেই গু’লি চালায়ানো হয়েছে বলে দাবি দু’দেশের গণমাধ্যমের।
যদিও সং’ঘাতের ঘটনায় ভারতীয় সেনাদেরই দায়ী করেছে চীন। চীনা গণমাধ্যমের দাবী, ভারতীয় সেনারা অ’বৈধভাবে চীনের সীমানায় প্রবেশ করার সময় ওয়ার্নিং শুট করে তাদের সতর্ক করে চীনা বাহিনী। জবাবে পা’ল্টা গু’লি চালায় ভারতীয় সেনারাও। তবে গো’লাগু’লির ইস্যুতে এখনো মুখ খোলেনি নয়াদিল্লি।
যু’দ্ধ বিশেষজ্ঞদের মতে, ভারত-চীন সীমান্তে যু’দ্ধের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে ধীরে ধীরে। গত ৪৫ বছরে একাধিক মৌখিক বা লিখিত চুক্তির মাধ্যমে যে স্থিতাবস্থা নিয়ে এসেছে ভারত ও চীন, তা যেকোনো সময় ভে’ঙ্গে যেতে পারে। শনিবার চীন জানিয়েছে, ভারত ও চীন, দু’জনেই পরমাণু শক্তিধর দেশ। কিন্তু যু’দ্ধ হলে চীনের কাছে পরাস্ত হওয়া ছাড়া ভারতের সামনে আর কোনও রাস্তা নেই।
উল্লেখ্য, শুক্রবার ২ ঘণ্টা ২০ মিনিট ধরে বৈঠক চলে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীর।




