সিঁধ কে’টে শিশুকে তুলে নিয়ে ধ’র্ষণ বৃদ্ধের, উদ্ধার সকালে!
কিশোরগঞ্জের ঘরের সিঁধ কে’টে ৬ বছরের শিশুকে তুলে নিয়ে ধ’র্ষণের অ’ভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। গু’রুতর অ’সুস্থ শিশুটিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আ’শঙ্কাজ’নক। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত আলী হোসেনকে ধরতে অ’ভিযান চালাচ্ছে পুলিশ।
করিমগঞ্জ উপজেলার সাঁতারপুর গ্রামে রাতে বাবা-মায়ের সাথে ঘরে ঘুমিয়ে ছিল ৬ বছরের শিশুটি। সোমবার (০৭ সেপ্টেম্বর) ভোরে ঘরের সিঁধ কে’টে ঘুমন্ত শিশুটিকে তুলে নিয়ে যায়, প্রতিবেশী ৫০ বছর বয়সী আলী হোসেন। পরে বাড়ির পাশের ধান ক্ষেতে নিয়ে তাকে ধ’র্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায় সে। সকালে মু’মূর্ষু অবস্থায় শিশুকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। শিশুটির শা’রীরিক অবস্থা আ’শঙ্কাজন’ক বলে জানিয়েছেন চিকিৎসক।
২৫০ শয্যা জেনারেল হাসপাতাল উপ-পরিচালক ডা. মো. হিবরুল বারী বলেন, অবস্থা তেমন ভালো না। বাচ্চাটা অনেক অসুস্থ। এ ঘটনায় জ’ড়িতের বি’রুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।
ওসি মো. মমিনুল ইসলাম বলেন, ডাক্তারের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধ’র্ষণ করেছে বলে জানা গেছে। আমাকে অভিযুক্তকে ধরার চেষ্টা করছি। অভিযুক্ত আলী হোসেন আরো বেশ কয়েকটি ধ’র্ষণে জড়িত বলে দাবি করেছেন এলাকাবাসী।






