338922

শ’রীরে ঢালা হচ্ছে ফুটন্ত মোম, সঙ্গে প্রচণ্ড মা’রধর শিশুকে

বাবা মা কর্মব্যস্ত। তাই বাড়ির শিশুদের দায়িত্ব ছিল দাদির ওপরে। নাতির সঙ্গে সেই দাদির অ’মানবিক আচ’রণের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক গণমাধ্যমে, যা দেখে যে কোনো মানুষের স্থির থাকা সম্ভব নয়। মানুষ যে কতটা নৃ’শংস হতে পারে, তা এই ভিডিও দেখলে হাড়ে হাড়ে বুঝতে পারবেন যে কেউ।

ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮ জানায়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি বাড়ির বেশ কয়েকজন মহিলা সদস্য মিলে ২ বছরের ছোট্ট এক শিশুর ওপর বর্বরোচিত অ’ত্যাচার করছে। জ্বলন্ত মোম ফেলা হচ্ছে তার সারা শ’রীরের ওপর। যন্ত্রণায় কাতর হয়ে আর্ত চিৎকার জুড়েছে শিশুটি। কিন্তু কারও তাতে কোনও ভ্রুক্ষেপ নেই।

বরং, তাকে আরও কষ্ট দিতে সেই একই কাজ করে চলেছেন দাদি। এখানেই শেষ নয়, মোমবাতির আগুন তার গাইয়ে চেপেই নিভিয়ে দেওয়া হচ্ছে। এরপর ঠাকুমা-সহ আরও দু-একজন মহিলা শিশুটিকে এলোপাথাড়ি মা’রধ’র করছে, সেই ছবি ভা’ইরাল হয়েছে।

ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, দাদি শক্ত করে নাতির দুই হাত ধরেছেন। অন্য দুই মহিলা তাঁকে জোর করে মাটিতে বসাচ্ছে। পাশেই বসে রয়েছেন পরিবারের আরও এক সদস্য। সেখানে বসে বসেই বারে বারে শিশুটির হাতের ওপরে জ্বলন্ত মোম ফেলা হচ্ছে। মোম নিভে যেতেই একরত্তির পেট, পাকস্থলী, পিঠে সজোরে কিল মা’রা হচ্ছে। এক নয় একাধিক বার এই ঘটনার ছবি ক্যামেরাবন্দি হয়েছে। য’ন্ত্রণায় ফুঁ’পিয়ে ফুঁ’পিয়ে কাঁদছে সে। কান্না যাতে বাইরে না যায়, তাই দাদির বুদ্ধিতেই মুখে গুঁজে দেওয়া হচ্ছে ন্যাকড়া।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ছবিটি নজরে আসতেই সরব হয়েছেন ভারতের জাতীয় মহিলা কমিশনের অধিকর্তা রেখা শর্মা। ট্যুইটারে ক্রিকেটার সুমিত কুমারের পোস্ট করা ট্যুইটে তিনি ঘটনার বিষয়ে বিশদ জানতে চেয়েছেন। পাশাপাশি, ঘটনাটি কোথায় ঘটছে, সেটা নিয়েও জানতে চেয়েছেন তিনি। তবে ঘটনাটি কোথায় ঘটেছে বা দাদিসহ কোনও অভিযুক্ত গ্রেফতার হয়েছেন কিনা, তা এখনও জানা যায়নি। তদন্তে নেমেছে ভারতীয় পুলিশ।

ad

পাঠকের মতামত