কাতার থেকেও প্রবাসীদের লা’শ ফ্রি নেবে না বিমান
কাতার থেকে আর কোনো প্র;বাসীর লা;শ বিনামূল্যে বহন করবে না বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গত আগস্ট মাসে প্রবাসীদের লা;শ পরিব;হন বিষ;য়ে এমনই বিজ্ঞপ্তি দিয়েছে বিমান কর্তৃপক্ষ।
১ সেপ্টেম্বর থেকে এই নিয়ম কার্যকর করেছে বিমান। এই তথ্য নিশ্চিত করে বিমানের কাতার শাখা পরিচালক রেজাউল আহসান গালফ বাংলাকে জানান, আমরা এ বিষয়ে দূতাবাসকে অবহিত করেছি। ফলে এখন থেকে কাতার প্রবাসীর লা;শ পরিবহনে বিমানকে দিতে হবে ৩ হাজার ৬০০ রিয়াল।
সাধারণত কাতারের আইন অনুসারে কোনো বিদেশি কর্মীর মৃ;ত্যু হলে তার লা;শ দেশে পাঠানোর খরচ কোম্পানিকে বহন করতে হয়। কিন্তু কোনো ফ্রি ভিসায় থাকা কর্মী বা অ;বৈ;ধ অবস্থায় থাকা কর্মীর মৃ;ত্যু হলে তাঁর লা;শ দেশে পাঠা;নোর সময় বি;পাকে পড়তে হয়।
সেক্ষেত্রে দূতাবাস চিঠি দিলে বিমান এতোদিন বিনামূল্যে সেই লা;শ বাংলাদেশে নিয়ে যেত। তবে এখন আর সেই সুযোগ পাবেন না কোনো অসহায় কাতার প্রবাসী।এর আগে চলতি বছরের শুরুতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক বলেছিলেন, ‘প্রতি বছর শতশত প্রবাসী বাংলাদেশির লা;শ বি;না ভা;ড়ায় পরিবহন করে থা;কে বিমান।
মানবিক বিষয়গুলোতে বিমান সবসময়ই অগ্রাধিকার দেয়। কিন্তু আর কতদিন বিমান এভাবে করবে। তাদের তো একটা খরচ আছে। ন্যূনতম খরচটা তো তাদের পেতে হবে।’
তিনি বলেছিলেন, ‘প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তো প্রবাসীদের জন্য ফা;ন্ড আছে। প্রবাসে কোনো বাংলাদেশি মা;রা গেলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেই ফান্ড থেকে লা;শ পরিবহনের জন্য ন্যূন;তম একটা ভাড়া বিমানকে দিতে পারে।’
‘প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আমরা শিগগিরই একটা চিঠি পাঠাব। লা;শ পরি;বহনের ক্ষেত্রে আমরা তাদের কাছে টাকা চাইব’,- তখন বলেছিলেন সিনিয়র সচিব মহিবুল হক।






