হাসপাতালের পথে অ্যাম্বুলেন্সে করোনা আক্রান্ত তরুণীকে ধ’র্ষণ
করোনা আক্রান্ত তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ধ’র্ষণের অ’ভিযোগ উঠেছে এক অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। শনিবার (৫ সেপ্টেম্বর) ভারতের কেরালায় এই ঘটনা ঘটে।
পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ অনলাইনের খবরে বলা হয়েছে, ওই অ্যাম্বুলেন্স চালক ২ জন করোনা রোগীকে দুইটি ভিন্ন হাসপাতালে নিয়ে যাচ্ছিল। চালক প্রথমে এক বৃদ্ধা রোগীকে হাসপাতালে নামিয়ে দেয়। আর ওই তরুণীকে হাসপাতালে নামাবোর পরিবর্তে একটি ফাঁকা মাঠে নিয়ে যায়। সেখানে গিয়ে তাকে ধ’র্ষণ করে ওই অ্যাম্বুলেন্স চালক।
ভারতে করোনা আক্রান্ত নারীকে ধ’র্ষণের ঘটনা এই প্রথম নয়। এর আগে জুলাই মাসে দিল্লিতে করোনা আক্রান্ত তরুণীকে ধ’র্ষণের অ’ভিযোগে দুইজনকে গ্রে’ফতার করেছিলো পুলিশ।
এরিমধ্যে ২৫ বছর বয়সী ওই অ্যাম্বুলেন্স চালককে গ্রে’ফতার করেছে পুলিশ। তাকে অ্যাম্বুলেন্স পরিষেবা থেকেও সরিয়ে দেয়া হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শালিজা পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সূত্র: জি নিউজ ২৪




