সৌদি বিখ্যাত ক্বারী আবদুল্লাহ বাসফারকে গ্রে’প্তা’র করেছে সৌদি সরকার
সৌদি আরব তথা মুসলিম বিশ্বের বিখ্যাত ক্বারী শেখ আবদুল্লাহ ইবনে আলি বাসফারকে গ্রে’প্তার করেছে সৌদি সরকার। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সৌদির দ্যা প্রিজনার্স অব কনসায়েন্স তাদের নিজস্ব টুইটার একাউন্টে এ তথ্য প্রকাশ করেছে উল্লেখ করে মিডলইস্ট মনিটরের খবরে বলা হয়েছে। এতে জানানো হয়েছে, ২০২০ সালের আগস্ট মাসে ক্বারী বাসফারকে আ’ট’ক করা হয়েছে। তবে আটকের নির্দিষ্ট তারিখ, সময়, স্থান ও কিভাবে আ’ট’ক করা হয়েছে তা উল্লেখ করা হয়নি।
ক্বারী বাসফার জেদ্দার কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ের শরিয়া ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক এবং ওয়ার্ল্ড বুক অ্যান্ড সুন্নাহ সংস্থার প্রাক্তন সেক্রেটারি জেনারেল। উল্লেখ্য, গত ২০১৭ সালে সৌদির ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান ক্ষমতা গ্রহণ করার পর তার দেশ পরিচালনা করার
ভুল পদ্ধতি এবং সৌদিকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করার বিষয়ে তার তথাকথিত পরিকল্পনা সম্পর্কে যারাই কথা বলেছেন তাদের উপরেই নেমে এসেছে অবর্ণনীয় নি’র্যা’তন।
বিশেষ করে সচেতন আলেম সমাজ, সাংবাদিক, শিক্ষাবিদ এবং সাইবার এক্টিভিস্টদের তিনি প্রতিনিয়ত আ’টক করে চলেছেন। সূত্র: মিডলইস্ট মনিটর




