338804

তালেবানের হা’মলা প্রতিহত করল আফগান সেনারা

আফগানিস্তানের সরকারি সেনারা উগ্র তালেবান গোষ্ঠীর হা’মলা প্র’তিহত করেছে। গতকাল (শনিবার) দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে রাতভর এ হা’মলা হয়। আফগান সেনাদের পাল্টা হা’মলায় তালেবানের অন্তত ১০ গেরিলা নি’হত হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গতকাল শেষ বেলায় কান্দাহারের শাহ ওয়ালি কোটে এই সং’ঘর্ষের ঘটনা ঘটে তবে তালেবানের হা’মলা নিরাপত্তা বাহিনী ব্যর্থ করে দিয়েছে। আফগান নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সং’ঘর্ষের সময় তারা তালেবানের চারটি মোটরসাইকেল ধ্বং’স করেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তানের বিভিন্ন জায়গায় তালেবান প্রায় প্রতিদিনই হা’মলা চালিয়ে আসছে। গত বৃহস্পতিবার আফগানিস্তানের বন্যা কবলিত পারওয়ান প্রদেশে তালেবানের হা’মলায় চার বেসামরিক ব্যক্তি নি’হত হয়। ওই সং’ঘর্ষে অন্তত এক সেনা নি’হত ও দুজন আ’হত হয়।

যখন আফগান সরকার ও তালেবান প্রতিনিধিরা শান্তি আলোচনায় বসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন তখন এসব সং’র্ঘের ঘটনা ঘটছে। মনে করা হচ্ছে- হা’মলার মাধ্যমে তালেবান আফগান সরকারের ওপর বাড়তি চাপ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। পার্সটুডে

ad

পাঠকের মতামত