338701

ট্রাম্পের সমর্থনে চলা প্যারেডে নৌকা ডুবে ভ’য়াবহ দু’র্ঘটনা

পশ্চিম অস্টিনে অবস্থিত ট্র্যাভিস হ্রদে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ভোটের প্রচারে ট্রাম্পের সমর্থনে বোট প্যারেড চলাকালীন সময়ে ভ’য়াবহ দু’র্ঘটনা ঘটেছে। শনিবার (০৫ সেপ্টেম্বর) বেশ কয়েকটি নৌকা নিয়ে অভিনব প্রচারের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু নৌকায় হঠাৎ করেই পানি ঢুকতে শুরু করে। ফলে নৌকাগুলো ডুবে যায়।

জানা যায়, নৌকাগুলো ডুবে যাওয়ার আগেই হ্রদের পানিতে ঝাঁ’প দেন অনেকে। বেশ কয়েকজন সাঁতরে পাড়ে উঠে পড়েন। অনেককে উদ্ধার করে পাশে থাকা নৌকা।

আর কিছুদিনের মধ্যেই আমেরিকায় প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচন। শনিবার ট্র্যাভিস লেকে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনে বর্ণাঢ্য প্রচারের আয়োজন করা হয়। প্রচার চলাকালীন হঠাৎই হ্রদে নৌকাডুবির জেরে রীতিমতো আ’তঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রাম্প সমর্থকরা আমেরিকাজুড়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য নৌকা নিয়ে প্রচার চলছে।

এর আগেও আমেরিকায় ট্রাম্পের সমর্থনে নৌকায় প্রচারে দু’র্ঘটনা ঘটেছিল। ওরেগনের পোর্টল্যান্ডে উইলমেট নদীতে একটি নৌকা গত মাসে ডু’বে গিয়েছিল।

সূত্র : সিএনএন

ad

পাঠকের মতামত