338725

সীমান্তে বিএসএফের গু’লিতে বাংলাদেশি নি’হত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গু’লিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে এক বাংলাদেশি নি’হত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। নি’হত ব্যক্তি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের মো. রফিকের ছেলে বাদশা (২২)।

স্থানীয়রা এ বিষয়ে গণমাধ্যমকে জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকার ৩এস ও ৪এস পিলারের মধ্যে বিএসএফ সদস্যদের গু’লিতে ঘটনাস্থলেই বাদশা মা’রা যান। এরপর ম’রদে’হটি ভারতীয় ভূখণ্ডে বিএসএফ সদস্যদের পাহারা দিতে দেখা গেছে।

এদিকে, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান এ বিষয়ে গণমাধ্যমকে জানান, বাংলাদেশি ভূখণ্ডে কোনো হ’তাহতের খবর তার জানা নেই।

ad

পাঠকের মতামত