338768

আকাশ থেকে ঝরে পড়ছে প্যাকেট প্যাকেট গাঁ’জা! (ভিডিও)

ইসরায়েলের রাজধানী তেল আবিবের আকাশ থেকে ঝরেছে প্যাকেট প্যাকেট গাঁ’জা। বিষয়টি আপাতদৃষ্টিতে অস্বাভাবিক মনে হলেও ঘটনাটি ঘটেছে রাজধানীর রাবিন স্কয়ারে। সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকমের খবরে বলা হয়, আকাশ থেকে ড্রোনে করে ছোট ছোট প্যাকেটে গাঁ’জা ছড়িয়ে দেওয়া হয়। এই কর্মকান্ডের পেছনে ছিলো ‘দ্য গ্রিন ড্রোনস’ নামের একটি দল।

ইজরায়েলে গাঁ’জাকে বৈ’ধ ঘোষণা করার দাবি জানায় ওই দলটি। নিজেদের কর্মসূচির প্রচারের জন্যই এ ঘটনা ঘটিয়েছে তারা। প্যাকেটগুলোতে দুই গ্রাম করে গাঁ’জা ছিল। এভাবে প্রায় এক কেজি গাঁ’জা বিলি করা হয়েছে। এদিকে রাস্তায় পড়ে থাকা গাঁ’জা কুড়িয়ে নিতে স্থানীয়দের মধ্যে হু’ড়োহু’ড়ি লেগে যায়। তাদের ঠেকাতে হিমশিম খেয়ে যায় পুলিশ সদস্যরাও।

এদিকে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে দ্য গ্রিন ড্রোনস লিখেছে, ‘এটাই সময়। এটা পাখি? এটা বিমান? না, এটা গ্রিন ড্রোনস। আকাশ থেকে গাঁ’জা ছড়াচ্ছে। আশা করি, সবাই মুক্ত ভালবাসার স্বাদ পাবেন।’

শুধু তাই নয়। দলটি আরও ঘোষণা করেছে, ‘গাঁ’জার বৃষ্টি’ নামের তারা একটি প্রকল্প এনেছে। সেই প্রকল্পের অংশ হিসেবে, দেশের বিভিন্ন জায়গায় প্রতি সপ্তাহে এক বার করে ড্রোনের মাধ্যমে আকাশ থেকে গাঁ’জা বিলি করা হবে।

ad

পাঠকের মতামত