338519

মসজিদে বি’স্ফো’রণ: বার বার অভিযোগ করেও গ্যাস লিকেজ ঠিক করেনি তিতাস কর্তৃপক্ষ

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদের সামনে মসজিদের এসি বি’স্ফো’রণে ৪০ জন মুসল্লি দ’গ্ধ হয়েছেন। এদিকে স্থানীয়রা বলছেন মসজিদের নিচে গ্যাসের লিকেজের কারণের এই বি’স্ফোর’ণের তী’ব্রতা বেড়েছে। এদিকে এমন ভ’য়াবহ দু’র্ঘটনার পর এখন তিতাস কর্তৃপক্ষ গ্যাস লিকেজ ঠিক করতে বি’স্ফো’রণে প্রায় ধংস্প্রা’প্ত মসজিদে শ্রমিক পাঠিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তিতাস গ্যাস কর্তৃপক্ষের এহেন আ’চরণে ক্ষো’ভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা সময় সংবাদের প্রতিবেদককে বলেন, মসজিদ বন্ধ থাকা অবস্থায় ভিতরে গ্যাসের লি’ক হয়ে যায়। পুরো মসজিদের ক’ক্ষটি গ্যা’স চেম্বারে পরিণত হয়। এরপরেই এসির বি’স্ফো’রণ। আর সঙ্গে সঙ্গে গ্যাসের এমন অবস্থা থাকায় বি’স্ফোর’ণের মাত্রা তীব্র হয়। অনেক দিন ধরেই এই মসজিদের নিচ দিয়ে যাওয়া তিতাস গ্যাসের লাইন লিক হয়ে গেছে এমন অভিযোগ তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানানো হলেও তারা কিছুই করেনি। তারা আরও জানান, মাঝেই মাঝেই মসজিদের ভিতরের গ্যাসের কটু গ’ন্ধ পাওয়া যেতো। কিন্তু তিতাস গ্যাস কর্তৃপক্ষের কোন টনক নরেনি।

এদিকে ভ’য়াবহ এই বি’স্ফোর’ণের ঘ’টনায় আ’হতদের মধ্যে ৩৭ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। উল্লেখ শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মসজিদের সামনের ট্রান্সফরমার বি’স্ফো’রণ ঘটে। মু’হূর্তের মধ্যে মসজিদের ৬টি এসিও বি’স্ফোর’ণ ঘটে।

ad

পাঠকের মতামত