338425

শাকিবের ভিলেন হয়েই আলোচনায় সীমান্ত

লম্বা কোঁকড়ানো চুল, ভ’য়ংকর চাহনী, আর লম্বা, সুঠাম দেহ; দেশের সিনেমায় এমন চমকপ্রদ এক ভিলেন আত্মপ্রকাশ করছেন। প্রথমে তাকে দেখলে মনে হতে পারে তামিল-তেলেগু সিনেমার কোনো ভিলেন। কিন্তু একটু সবুর করে বিস্তারিত জানলে বোঝা যায়, তিনি দেশেরই একজন অভিনেতা। যিনি মডেলিং থেকে সিনেমায় নাম লিখিয়েছেন।

তার নাম লুৎফর রহমান খান ওরফে এল আর খান সীমান্ত। মডেলিংয়ের পাশাপাশি তিনি ইতোমধ্যে তিনটি সিনেমায় অভিনয় করেছেন। এগুলো হচ্ছে ‘আনন্দ অশ্রু’, ‘সাইকো’ ও ‘ক্যাসিনো’। সিনেমাগুলো অবশ্য এখনো মুক্তি পায়নি।

তবে এবার সীমান্ত যুক্ত হয়েছেন ‘নবাব এলএলবি’ সিনেমায়। অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সুপারস্টার শাকিব খান। সিনেমায় শাকিবের ভিলেন রূপেই দেখা যাবে সীমান্তকে।

ইতোমধ্যে তিনটি সিনেমায় কাজ করলেও সীমান্ত এই প্রথম আলোচনায় এসেছেন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম, সবখানেই সীমান্তের নাম-ছবি ছড়িয়ে পড়েছে। সবাই বলছেন, তারুণ্যে ভরা এই অভিনেতা নিশ্চয়ই দর্শকদের প্রত্যাশা পূরন করবেন।

জানা গেছে, সীমান্ত মডেলিং জগতে আসার আগে নয় বছর ডিফেন্সে কাজ করেছেন। কিন্তু মনের ভেতর স্বপ্ন ছিল শোবিজ জগতে আসার। তবে অন্যদের মতো নায়ক ভূমিকায় নয়, নিজেকে ভিলেন হিসেবেই প্রতিষ্ঠা করতে চান সীমান্ত।

উল্লেখ্য, ‘নবাব এলএলবি’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন দু’জন নায়িকা। তারা হলেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া।

ad

পাঠকের মতামত