বাস চা’পায় বিএসএমএমইউ কর্মকর্তার পা বি’চ্ছিন্ন (ভিডিও)
রাজধানীতে বাস চা’পায় বি’চ্ছিন্ন হলো এক নারীর পা। আ’হত আফরোজা বেগমকে আ’শঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে বনানীতে বাস থেকে নামার পর ঐ বাসটিই আফরোজাকে চা’পা দেয়। এঘটনায় বাস জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক ও হেলপার। আ’হত আফরোজা বেগম বিএসএমএমইউ নিউক্লিয়ার মেডিসিন বিভাগের টেকনিক্যাল অফিসার হিসেবে কর্মরত রয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) নরসিংদী থেকে পিপিএল পরিবহনের বাসে চড়ে রাজধানীতে নিজ বাসায় ফিরছিলেন আফরোজা বেগম। বনানীর সৈনিক ক্লাব মোড়ে বাস থেকে নামতেই তাকে চা’পা দেয় বাসটি। ঘটনাস্থলে থাকা পথচারীরা পুলিশকে খবর দিলে তাকে গুরু’তর আ’হত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী একজন জানান, ‘যে গাড়িতে আসছিলো সেই গাড়ি থেকে নামার পর গাড়ি টান দিলে ওই সময় তিনি গাড়ির তলে পড়েন। চালু অবস্থায় তাকে নামিয়েই গাড়িটি টান দেয়। টান দেওয়ার সময় গাড়ির সামনে তিনি পড়ে যান এবং তার উপর দিয়ে গাড়িটি চলে যায়। গাড়ি পুলিশে আ’টক করছে’ বাস চাপায় আফরোজা বেগমের গোড়ালি থেকে পা বি’চ্ছিন্ন হয়ে গেছে। তার অবস্থা আ’শংকা’জনক। মায়ের এমন অবস্থার কথা জানতে পেরে হাসপাতালে ছু’টে আসে দুই ছেলে।
আফরোজা বেগমের ছেলে আল আমীন বলেন, ‘যখন টঙ্গীতে ছিলেন তখন আমার সাথে শেষ কথা হয়েছে বলছে যে আসো একসাথে খাবো। পরে হঠাৎ করে আমার ফোনে একটা ফোন আসে বলে ভাই আপনি তাড়াতাড়ি আসেন, বনানী ১১ নম্বরে আপনার আম্মারা অ্যা’কসিডেন্ট হয়েছে।’
যদিও ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পলিয়ে গেছে। এ ঘটনায় ঘা’তক বাসটিতে আ’টক করে বনানী থানা পুলিশ। বনানী থানার এসআই আব্দুল কাইয়ুম বলেন, ‘পায়ে এবং হাতে গু’রুত্বর আ’হত হয়েছে আমি দ্রুত আমার ঊর্ধ্বতন অফিসারকে জানিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে বাস আ’টক আছে। চালক এবং হেলপার কাউকে আ’টক করা যায়নি। আমি যাওয়ার আগেই তারা পালিয়ে গেছে।’
আ’হত আফরোজা বেগম বিএসএমএমইউ নিউক্লিয়ার মেডিসিন বিভাগের টেকনিক্যাল অফিসার হিসেবে কর্মরত আছেন।






