338369

শিশু থেকে বৃদ্ধাকেও ধ’র্ষণ করেন এই অভিনেতা

ব্লু ফিল্ম হিসেবে পরিচিত প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত ছবির তারকা রন জেরেমির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তিনি ১৩ জন নারীর ওপর যৌ’ন সহিং’সতা চালিয়েছেন, যাদের মধ্যে ১৩ বছরের এক কিশোরীও রয়েছে। লস অ্যাঞ্জেলসের সরকারি আইনজীবীরা এ তথ্য জানিয়েছেন। আইনজীবীরা বলছেন, এ যৌ’ন সহিং’সতার ঘটনা ঘটেছে ২০০৪ সালের দিকে।

৬৭ বছরের এ প’র্ন তারকার বিরুদ্ধে এর আগেই ২০১৪ সাল থেকে ২০১৯ সালের মধ্যে চার জন নারীকে ধ’র্ষণ অথবা হা’মলার অভিযোগ রয়েছে। প’র্নোগ্রাফির জগতে রন জেরেমি খুব বড় একটি নাম, যিনি চার দশক জুড়ে ১৭০০-এর বেশি প্রাপ্ত বয়স্কদের জন্য নির্মিত ছবিতে অভিনয় করেছেন।

অভিযোগ প্রমাণিত হলে তার ২৫০ বছর পর্যন্ত সাজা হতে পারে। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন। রন জেরেমির আসল নাম রোনাল্ড জেরেমি হায়াত। তাকে গত জুন মাসে আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, তিনি ২৫ ও ৩০ বছর বয়সী দুজন নারীকে ধ’র্ষণ করেছেন। এছাড়া আরও ৩৩ ও ৪৬ বছরের আরও দুজন নারীর ওপর হা’মলা চালিয়েছিলে।

সেই সময় এসব অভিযোগ নাকচ করে তার আইনজীবী বলেছিলেন, তার মক্কেল ‘চার হাজারের বেশি নারীর উপপতি’ এবং ‘নারীরাই তার প্রতি নিজেকে বিলিয়ে দেন’।

তবে লস অ্যাঞ্জেলস টাইমস জানিয়েছে, তাকে আদালতে হাজির করার পরবর্তী কয়েক দিনে তার বিরুদ্ধে যৌ’ন স’হিংসতার আরও কিছু অভিযোগ পেয়েছেন আইনজীবীরা। নতুন অভিযোগের মধ্যে রয়েছে ১৩ জন নারীর ওপর অন্তত ২০ বার ‘ধ’র্ষণ এবং যৌ’ন হা’মলার মতো অভিযোগ। ভুক্তভোগীদের বয়স হবে ১৫ থেকে ৫৪ বছর।

সর্বশেষ যৌ’ন হাম’লার ঘটনা ঘটেছে এ বছর নববর্ষের দিনে হলিউডের একটি ব্যবসা প্রতিষ্ঠানে। ২০১৭ সালে রোলিং স্টোন ম্যাগাজিন প্রতিবেদন প্রকাশ করে, জেরেমির বিরুদ্ধে অনেক নারী যৌ’ন অসদাচরণের অভিযোগ এনেছেন, যার মধ্যে রয়েছে আপত্তিকর স্পর্শ, ডিজিটাল মাধ্যমে যৌ’ন হয়রানি এবং যৌ’ন হা’মলা।

তবে ম্যাগাজিনকে তিনি বলেছিলেন, আমি কখনোই কাউকে ধ’র্ষণ করিনি। সবচেয়ে বেশি প’র্নোগ্রাফিতে অভিনয় করার জন্য গিনেজ বুকের রেকর্ডে নাম উঠেছে জেরেমির। ২০০১ সালে তাকে নিয়ে একটি তথ্যচিত্রও তৈরি করা হয়। বেশ কিছু কম্পিউটার গেম, হলিউডের সিনেমা এবং মিউজিক ভিডিওতেও তিনি অভিনয় করেছেন।

সূত্র: বিবিসি

ad

পাঠকের মতামত