338132

দুই ভাইকে ক্র’সফা’য়ারে হ’ত্যায় চট্টগ্রামে ওসি প্রদীপের বিরুদ্ধে মা’মলা

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হ’ত্যা মা’মলার অন্যতম আ’সামি ও টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশসহ ৫ পুলিশের বি’রুদ্ধে আরও একটি হ’ত্যা মাম’লা দায়ের করা হয়েছে। চন্দনাইশ থেকে দুই ভাইকে ধরে নিয়ে ক্র’সফায়া’রের নামে হ’ত্যার অভিযোগে বুধবার চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমীর আদালতে মা’মলাটি দায়ের করা হয়।

নি’হতদের বোন জিনাত সুলতানা শাহীন বাদী হয়ে এ মা’মলা দায়ের করেন। মা’মলার অন্য আ’সামিরা হচ্ছেন টেকনাফ থানার এসআই ইফতেখারুল ইসলাম, কনস্টেবল মাজহারুল, দ্বীন ইসলাম ও আমজাদ।

আদালত মা’মলাটি গ্রহণ করে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান।

মা’মলায় অভিযোগ করা হয়েছে- গত ১৫ জুলাই বিদেশ ফেরত দুই ভাই আজাদুল হক ও আমানুল হককে চন্দনাইশ পুলিশের সহায়তায় বাসা থেকে ধরে নিয়ে যান টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ ও অন্য পুলিশ সদস্যরা। এরপর টেকনাফে নিয়ে গিয়ে তাদের পরিবারের কাছে ৮ লাখ টাকা ‘চাঁদা দাবি করা হয়। না পেয়ে দুই ভাইকে ক্র’সফা’য়ারে নি’র্মমভাবে হ’ত্যা করা হয়।

প্রবাস থেকে ফিরে দুই ভাই আজাদুল হক ও আমানুল হক দেশে পেয়ারা চাষে যুক্ত হয়েছিলেন। কিন্তু পুলিশ তাদের ই’য়াবা ব্যবসায়ী সাজিয়ে ক্র’সফা’য়ার দেয়। তাদের বাবার নাম আমিনুল হক। চন্দনাইশ উপজেলার কাঞ্চননগরে তাদের বাড়ি।

ad

পাঠকের মতামত