338229

‘একবেলা খেলে আরেকবেলা খেতে পারি না’

‘হায় ফ্রেন্ড, তোমরা সবাই ভালো আছো? আই এম রিপন ভিডিও। তোমাদের মাঝে এসে গেলাম একটা ছন্দ বলতে…এভাবেই ফেসবুক লাইভ অথবা ভিডিও নিয়ে হাজির হন নেত্রকোনার রিপন। আর রীতিমত ভাইরাল হয় তার সেসব ভিডিও। তবে করোনার কারণে ভালো নেই সেই রিপন।

সম্প্রতি ফেসবুক লাইভে এসে তিনি বলেন, করোনার কারণে কাজ-কাম সব বন্ধ। একবেলা খেলে আরেক বেলা খেতে পারি না। এসময় ভিডিওতে তার ঘরের অবস্থাও দেখান রিপন।

পেশায় কাঠমিস্ত্রি রিপন। আসবাবপত্র তৈরির দোকানে কাজ করেন। এর ফাঁকে মোবাইলে ফেসবুক দেখতেন। বুঝে উঠতে পারতেন যে আসলে ফেসবুকে কী লেখা রয়েছে। পড়েছেন তৃতীয় শ্রেণি পর্যন্ত। সোশ্যাল মিডিয়ায় ‘রিপন ভিডিও’ নামে পরিচিত হয়ে গেছেন তিনি। মাত্র কদিনেই ফেসবুক অনুসরণকারীর সংখ্যা কয়েক লাখ হয়ে যায়।

মূলত তার এসব ভিডিওতে থাকে বিভিন্ন ছন্দ। ভুল উচ্চারণের কারণে ভিডিওগুলো মজা করে দেখে নেটিজেনরা। এসব ভিডিও শেয়ারও হয় অনেক। এর ফলে সহজেই ফেসবুকে লাখ লাখ ভিউ হয় তার ভিডিও।

ad

পাঠকের মতামত