নারায়ণগঞ্জে কথিত কিশোরী ধ’র্ষণ ও হ’ত্যা মা’মলা: সেই মাঝির জামিন
পুলিশের চাপে নারায়ণগঞ্জে ‘কিশোরীকে ধ’র্ষণের পর হ’ত্যার’ দায় স্বীকার করে জবানবন্দি দেয়া তিন আ’সামির মধ্যে নৌকার মাঝি খলিলের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিসুর রহমান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
আ’সামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল লতিফ মিয়া জানান, মঙ্গলবার জামিন আবেদন করলেও আদালত বুধবার শুনানির তারিখ ধার্য করেন। এদিন দুপুরে শুনানি শেষে আদালত জামিন আবেদন মঞ্জুর করেন।
এদিকে এই মা’মলার প্রধান আসামি আব্দুল্লাহর জামিন আবেদন করেছেন জানিয়ে তার পক্ষের আইনজীবী অ্যাড. রোকন উদ্দিন বলেন, আদালত আগামী ৭ সেপ্টেম্বর তার জামিন শুনানির দিন ধার্য করেছেন।
গত ৪ জুলাই স্কুলছাত্রী কিশোরী নিখোঁজ হলে এক মাস পর ৬ আগস্ট তার বাবা অ’পহরণ মা’মলা দায়ের করেন। ওই মা’মলায় পুলিশ তিন আ’সামি আবদুল্লাহ, রাকিব ও নৌকার মাঝি খলিলকে গ্রে’ফতারের পর ৯ আগস্ট আদালতে জবানবন্দি দেন, ওই কিশোরীকে ধ’র্ষণের পর হ’ত্যা করে নদীতে লা’শ ফেলে দেন তারা।
২৩ আগস্ট ওই কিশোরী জী’বিত উদ্ধার হলে পুলিশের তদন্ত ও আদালতে দেয়া আ’সামিদের জবানবন্দি প্রশ্নবিদ্ধ হয়। একই সঙ্গে তাদের পরিবারের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠে তদন্ত কর্মকর্তা এসআই শামীমের বিরুদ্ধে।
এ ঘটনায় ২৫ আগস্ট তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। পরে তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হলে ৩১ আগস্ট চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্তসহ তার বিরুদ্ধে বিভাগীয় মা’মলার প্রক্রিয়া শুরু হয়।




