হীরকজোড়ার সঙ্গে ঘুমাচ্ছেন সাকিব
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান দুই কন্যা সন্তানের জনক। বড় মে’য়ে আলাইনা ও ছোট মে’য়ে ইররামের সঙ্গে এতদিন যু’ক্তরাষ্ট্রে ছিলেন তিনি। তবে পেশাগত কারণে দীর্ঘদিন পর দেশে ফিরছেন সাকিব। এর আগে ভক্তদের কাছে দুই কন্যাকে নিয়ে একসঙ্গে ঘুমানোর ছবি শেয়ার করেছেন এই অলরাউন্ডার।
মঙ্গলবার রাতে সাকিবের দেশে ফেরার কথা রয়েছে। এর আগে সকালবেলাই নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন টাইগার অলরাউন্ডার। সেখানে দেখা যায়, সাকিব ঘুমাচ্ছেন। তার দুই পাশে ঘুমাচ্ছে দুই কন্যা আলাইনা ও ইররাম। ক্যাপশনে জানিয়েছেন, ছবিটি তুলেছেন তার স্ত্রী’ শিশির।
এর আগে নিজের দুই কন্যাকে হীরকজোড়া আখ্যা দিয়েছিলেন সাকিব। বাস্তবেই নিজের সন্তান প্রতিটি বাবার কাছে হীরার মতো দামী। দেশে এসেই বাইশ গজে নিজেকে ফিরে পেতে অনুশীলন শুরু করবেন টাইগার অলরাউন্ডার। তবে প্রা’ণ প্রিয় দুই মে’য়েকে যে অনেক মিস করবেন, তাই যেন বুঝিয়ে দিলেন তিনি।




