মহিলা মেম্বারের বাড়িতে ১ হাজার ৪১০ কেজি ভিজিডির চাল
সিরাজগঞ্জে এক মহিলা মেম্বারের বাড়ি থেকে ৪৭ বস্তা ভিজিডির চাল উ’দ্ধার করা হয়েছে। জে’লার চৌহালী উপজে’লার খাসপুখুরিয়ার মহিলা মেম্বার জোহরা বেগমের বাড়ি থেকে এই চাল উ’দ্ধার করেছে প্রশাসন। উ’দ্ধার করা ১ হাজার ৪১০ কেজি চাল ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ সরকারের যোগসাজশে মজুদ করা হয়েছিল বলে অ’ভিযাগ উঠেছে।
চৌহালী উপজলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারিভাবে বিতরণের জন্য চেয়ারম্যান আব্দুল মজিদ সরকারের যোগসাযশে ভিজিডির চালগুলো বিক্রির জন্য মজুদ রাখা হয়েছিল দক্ষিণ খাসপুখুরিয়া গ্রামের সংরক্ষিত নারী ইউপি সদস্য জহুরা বেগমের বাড়িতে। বিষয়টি জানতে পেরে উপজে’লা নির্বাহী কর্মক’র্তা আফসানা ইয়াসমিনের নেতৃত্বে সোমবার রাতে পু’লিশ সেখানে অ’ভিযান চালায়। ইউএনও ও পু’লিশর উপস্থিতি টের পেয়ে ওই নারী ইউপি সদস্যা পালিয় যায়। এরপর তার বাড়ি থেকে ৪৭ বস্তা চাল উ’দ্ধার করে নিয়ে আসা হয়।
এদিকে এলাকাবাসীরা অ’ভিযোগ করে জানান, উ’দ্ধারকৃত চাল বিতরণের সময় কার্ডধারীদের কাছ থেকে স্বল্পমূল্যে কেনা হয়েছিল। এবং তা কেনা হয়েছিল চেয়ারম্যান আব্দুল মজিদের সামনে থেকেই। দীর্ঘদিন ধরেই এভাবে রিলিফের চাল বিক্রি করা হলেও তিনি নিষেধ করেননি।
খাসপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ সরকার জানান, উ’দ্ধারকৃত চালগুলো বিতরণের সময় আমা’র এখান থেকেই কেনা হয়েছিল। আমি বাধা দিলেও চাল ক্রয়-বিক্রয় মজুদকারীরা শোনেনি। একাজে আমি জ’ড়িত নই।
চৌহালী উপজে’লা নির্বাহী কর্মক’র্তা আফসানা ইয়াসমিন জানান, আম’রা জানা মাত্রই অ’ভিযান চালিয়ে চালগুলো উ’দ্ধার করেছি এবং চাল আত্মসাতচেষ্টার অ’ভিযোগে থা’নায় মা’মলা দায়ের করা হয়েছে।






