বাউফলে যুবলীগ নেতাকে হা’তুড়ি পে’টা করল ৩ যুবক
পটুয়াখালীর বাউফলে আল মুরাদ (২৫) নামের এক যুবলীগ নেতাকে হা’তুড়ি দিয়ে পি’টিয়ে জ’খম করার ঘটনায় তিন যুবককে আ’টক করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার কনকদিয়া বাজারে এ ঘটনাটি ঘটেছে। গু’রতর আ’হত অবস্থায় মুরাদকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার সময় ৩ জনকে আ’টক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। জানা গেছে, উপজেলার মদনপুরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল মুরাদের কনকদিয়া বাজারে ক্ষুদ্র ব্যবসা রয়েছে। বেলা ১১ টার দিকে ৪টি মোটরসাইকেল নিয়ে কয়েকজন স’ন্ত্রাসী এসে মুরাদকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে জো’রপূ’র্বক বের করে এনে এ’লোপা’তাড়িভাবে হা’তুড়ি দিয়ে পি’টিয়ে জ’খম করে। মুরাদকে বাঁ’চাতে গিয়ে লিটন মাস্টার ও হাসান সর্দারসহ ৫ জন আ’হত হন।
ঘটনার সময় মোস্তাকিন, রাজিব ও মোয়াজ্জেম নামের ৩ স’ন্ত্রা’সীকে আ’টক করে এলাকাবাসী। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আ’হত যুবলীগ নেতা আল মুরাদের স্ত্রী পপি আক্তার বলেন, স্থানীয় জাহাঙ্গীর সর্দার ও লতিফ খানের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বি’রোধ চলছে তাদের। ওই বি’রোধের জের ধরে জাহাঙ্গীর সর্দার ভাড়াটে স’ন্ত্রা’সী এনে মু’রাদকে হ’ত্যার চেষ্টা চালায়। অবশ্য জাহাঙ্গীর সর্দার এ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নই।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকতা- ওসি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে থানায় একটি মা’মলা হয়েছে। আটক ৩ জনকে গ্রে’ফতার দেখানোর পর আদালতে তোলা হয়। সূত্রঃ সময় টিভি




