কখনো দুদক কর্মকর্তা তিনি, কখনো র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট
মো. হারুন-অর রশিদ। তিনি কখনো দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা, কখনো র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবার কখনো কাস্টমস কর্মকর্তা পরিচয় দিতেন। এভাবে গত কয়েক বছর ধরে সাভার, আশুলিয়া, ধামরাই, রাজধানীর লালবাগসহ বিভিন্ন এলাকার মানুষকে অবৈধ কাজে সহযোগিতা ও চাকরির প্রলোভন দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
রোববার দুপুরে সাভারের সিআরপি ডগরমোড়া এলাকা থেকে এ প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-৪। তার কাছ থেকে ভুয়া দুদক কর্মকর্তার একটি আইডি কার্ড, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দুটি বদলি প্রজ্ঞাপন, একটি ওয়াকিটকি, দুটি কাস্টমস অফিসারের ক্যাপ, একটি পুলিশ ক্যাপ, তিনটি জ্যাকেট, একটি ক্রেস্ট, তিনটি মোবাইল উদ্ধার করা হয়েছে।
র্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম সজল জানান, গ্রেফতার হারুন-অর রশিদের বিরুদ্ধে লালবাগ থানা এবং আদালতে মামলা রয়েছে।




