337777

বিয়ে পাগল হবি মেম্বার, ৭০ বছর বয়সে নবম বিয়ে

স্থানীয় বাসিন্দা কুমুর উদ্দিনসহ একাধিক ব্যক্তি জানান, তিনি কাউকে তোয়াক্কা না করে এলাকায় একের পর এক অপকর্ম করছেন। তার বিরুদ্ধে কথা বললে মামলায় জড়িয়ে বিপদে ফেলেন।

বুড়িমারী ইউনিয়ন পরষিদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য তোবারক হোসেন বলেন, বৃদ্ধ বয়সেও বিভিন্ন নারীর দিকে খারাপ নজর দেন হাবিবুর রহমান হবি। এতে সমাজে অনেকে তাকে ও তার পরিবারের লোকজনদের আর মেনে নিচ্ছেন না। সমাজে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত বলেন, হাবিবুর রহমান হবি একজন নারীলোভী ব্যক্তি। শেষ বয়সেও তিনি একের পর অপকর্ম করছেন। তার বর্তমানে পাঁচ স্ত্রী থাকার পরও অন্যের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছেন।

এ বিষয়ে হাবিবুর রহমান হবি বলেন, আমি নবম বিয়ে অনেক আগেই করেছি। ছেলেরা আমার সম্পদ দখল করতে আমার প্রতি অন্যায়-অ’ত্যাচার করছে। আমি এ বিষয়ে আদালতে মামলা করেছি।

পাটগ্রাম থানা পুলিশের ওসি সুমন কুমার মহন্ত বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তবে এমন অভিযোগ বহু বিবাহের আদালতে করতে হবে।

ad

পাঠকের মতামত