কাজ না পেয়ে অবসাদগ্রস্ত হয়ে মা’দ’কে ডুবে ছিলেন ববি দেওল
বলিউডের জনপ্রিয় অভিনেতা ববি দেওল। ২০১০-এর পর থেকে ববি দেওলের ক্যারিয়ার থমকে গিয়েছিল অনেকটাই। বছরে একটার বেশি ছবিতে তিনি সুযোগ পেতেন না। মাঝে ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তার হাতে কোনো কাজই ছিল না। যার ফলে তিনি অব;সাদগ্রস্ত হয়ে মা;দ;কে ডুবে ছিলেন দীর্ঘ চার বছর।
একসময় হতাশা কাটিয়ে উঠে দুর্দান্ত কামব্যাক করেন এ অভিনেতা। ‘রেস থ্রি’-তে অভিনয়ের মধ্য দিয়ে গেল বছর পর্দায় নতুন রূপে ধরা দেন বলি এ তারকা। একই বছর ‘হাউসফুল ফোর’-এও তাকে দেখা যায়।
এক সাক্ষাৎকারে ববি দেওল জানিয়েছেন, তিনি একসময় অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। তখন তার নিজের উপর করুণা হতো। সহ্য করতে না পেরে তিনি মা;দ;কদ্রব্যে আশ্রয় নেন। সে সময় নিজেকে সবার থেকে গুটি;য়ে নিয়েছিলেন তিনি। হয়তো তিনি হা;রিয়ে যেতেন নিজেই নিজেকে না ফেরালে।
ববি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, স্ত্রী কন্যা ও দুই সন্তানের কথা ভেবে নিজেকে বোঝাতে শুরু করি। নিজের চেষ্টায় স্বাভাবিক জীবনে ফিরে আ;সার চেষ্টা অব্যাহত রাখি।
অবশেষে অবসাদ কাটিয়ে, নেশাকে গু;ড বাই জানিয়ে আবারো কাজে ফিরি। পরে জিমে গিয়ে শরীর চর্চা এবং ইন্ডাস্ট্রিতে ফের কাজের ব্যাপারে আলোচনা শুরু করি। একটা সময় হাতে ধীরে ধীরে কাজ আসতে শুর করে।
ববি দেওলকে সর্বশেষ দেখা গিয়েছে ‘ক্লাস অফ ৮৩’ সিনেমাতে। স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি ছবিটি। সিনেমাটি প্রযোজনা করেছে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। এছাড়াও ‘আশ্রম’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন এই চিত্রতারকা।




