বাংলাদেশি ক্রেতা না পেয়ে ধু’কছে কলকাতা নিউমার্কেট
২৮ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭টা,পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউমার্কেট। এর আগের বছরগুলোর আগষ্ট মাসের শেষ সপ্তাহের নানা আলো-আঁধারি সন্ধ্যায় জমে উঠতো পূজার কেনাকাটা। আর এই ক্রেতাদের বেশিরভাগই থাকতো বাংলাদেশি। তবে এবারের চিত্র সম্পুর্ন বিপরীত।
অন্যান্য সময়ে কলকাতা নিউমার্কেট বাংলাদেশি ক্রেতাদের আনাগোনায় ঠা’সা হয়ে থাকলেও, কো;ভিড-১৯ এর কারণে চিত্র পুরোপুরি ভিন্ন। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মতো ৬৮ দিন ব;ন্ধ থাকার পর কলকাতা নিউ মার্কেট খুললেও, বাংলাদেশি ক্রেতা না থাকায় বড় ধরনের ক্ষ;তির মু’খে পড়েছে ব্যবসায়ীরা।
কো;ভিড-১৯ এর আগে কলকাতা নিউমার্কেটে ৫০ থেকে ৭০ কোটি টাকার বেচাকেনা হলেও, বর্তমানে তা ত;লানিতে গিয়ে ঠে;কেছে।
বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে দোকানিরা বসে থাকলেও, কেনাবেচা একেবারেই কম। স্থানীয় ক্রেতাদের উপস্থিতি মোটামুটি দেখা গেলেও, কো;ভিড-১৯ এর কারণে অ’নুপস্থিত মার্কেটের প্রাণ বাংলাদেশি ক্রেতারা। এর বড়সড় প্র;ভাব পড়ছে ব্যবসায়ীদের ওপর।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার মোড়ে অবস্থিত, নিউমার্কেট এলাকায় ছোট-বড় প্রায় ১৫০০ এর মতো দোকান আছে, কলকাতা নিউমার্কেট এর ব্যবসায়ীরা জানিয়েছেন, কো;ভিড-১৯ এর আগে, প্রতিদিন প্রায় ৫০ থেকে ৭০ কোটির টাকার বেচাকেনা হলেও, এখন তা একবারে ত;লানিতে পৌঁছেছে।




