337529

হামাস-ইসরাইল পাল্টাপাল্টি হা’মলা : গা’জায় উত্তে’জনা চরমে

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে হা’মলা পাল্টা হা’মলার ঘটনা ঘটেছে। শুক্রবার অবরুদ্ধ গা’জা উপত্যকায় ইহুদিবাদী সেনারা কয়েক দফা বিমান হা’মলা ও ট্যাংকের গো’লাব’র্ষণ করে।

দখলদার ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হামাসের কয়েকটি ভূগর্ভস্থ স্থাপনা ও সামরিক অবস্থানে বিমান হা’মলা ও কামানের গো’লা গো’লাব’র্ষণ করা হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, গা’জা থেকে ছয়টি রকেট ছোঁড়ার পর ইসরাইলি সেনারা হামাসের অবস্থানে হা’মলা চালায়।

তবে জানা গেছে, হামাসের অবস্থানে কামানের গো’লাব’র্ষণ করার পরই হামাস ইসরাইলে রকেট ছোঁড়ে। এসব হা’মলা পাল্টা হা’মলায় ক্ষ’য়ক্ষ’তির কোনো খবর পাওয়া যায়নি।

বিবৃতিতে আরো বলা হয়েছে, গা’জা থেকে রকেট ছোঁড়ার পর ইসরাইলের নাহাল ওজ এবং অ্যালুমিমে সাইরেন বাজিয়ে লোকজনকে সতর্ক করা হয় যাতে তারা ক্ষে’পণা’স্ত্র আশ্রয়কেন্দ্রে চলে যায়।

ইসরাইলি বাহিনীর একজন মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, গা’জা থেকে ছোঁড়া রকেটগুলো কোথায় পড়েছে তিনি তা জানেন না তবে কোনো রকেট ক্ষে’পণা’স্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়ে ভূপাতিত করা হয়নি। সূত্র : পার্সটুডে

ad

পাঠকের মতামত