337494

সাতসকালে দৌলতপুরের এমপির ভাইকে কু’পিয়ে হ’ত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে কু’পিয়ে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য অ্যাড. আ. কা. ম সারওয়ার জাহান বাদশার ফুপাতো ভাই হাসিনুর রহমানকে (৫০) কু’পিয়ে হ’ত্যা করেছে দু’র্বৃত্তরা। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফিলিপনগর গ্রামের নিজ বাড়ির সামনে তাকে হ’ত্যা করা হয়। এ সময় জব্বার নামে আরেকজন আ’হত হন।

দৌলতপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি নিশীকান্ত বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় একজনকে আ’টক করা হয়েছে বলেও জানান তিনি।

পরিবার পরিজনরা জানান, হাসিনুর রহমান সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এমপির অবর্তমানে তার ব্যক্তিগত ও দলীয় কাজকর্ম হাসিনুর দেখভাল করতেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে জব্বার নামে একজনের মোটরসাইকেলে চড়ে নিজ বাড়ি থেকে তিনি স্থানীয় বাজারের দিকে যাচ্ছিলেন।

এ সময় বাড়ির পাশেই একটি দোকানের কাছে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দু’র্বৃত্তরা তার ওপর আ’চমকা হা’মলা চালায়। হা’মলাকারী রা’মদা দিয়ে হাসিনুরের শরীরে বিভিন্ন স্থানে এলো’পা’তাড়ি কো’প দেয়। একপর্যায়ে তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় লু’টিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে হা’মলা’কারী পালিয়ে যায়। এসময় মোটরসাইকেলের চালক জব্বার আলী আ’হত হন।

এদিকে এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় শো’কের ছায়া নেমে আসে। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তার বাড়িতে ভিড় করেছেন। এলাকায় যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সূত্রঃ সময় টিভি

ad

পাঠকের মতামত