সোশ্যাল মিডিয়ায় ‘ধ’র্ষণের হু’মকি’ বন্ধে আইন চান নুসরাত
সোশ্যাল মিডিয়ায় একের পর ভারতীয় অভিনেত্রীদের ধ’র্ষণের হু’মকি দিচ্ছেন নেটিজনরা। সম্প্রতি হু’মকি পেয়েছেন কলকাতার নামি অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। হু’মকি পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বাড়াবাড়ির প্রসঙ্গে কঠোর আইন দরকার বলে মনে করেন এই অভিনেত্রী। এমনই তথ্য দিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই অভ্যাস আরো প্রকট হয়ে উঠেছে। নারীদের সঙ্গে যুক্তি বা তর্কে না গিয়ে এভাবে তাদের আ’ক্রমণ করা হয় বা অ’শ্লীল ভাষায় ট্রোল করা হয়। অভিনেত্রী নুসরাত জাহান এমন আ’ক্রমণের শিকার হওয়ার পর মুখ খোলেন। কখনো টিকটক ভিডিও করে অথবা কখনো পার্লামেন্টে ওয়েস্টার্ন পোশাক পরার জন্য ট্রলিং এর শি’কার হয়েছেন তিনি। এছাড়াও বিভিন্ন বিষয় আ’ক্রমণের মুখে পড়তে হয়েছে তাকে।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার কাছে নুসরাত জানান, ‘ভার্চুয়াল ওয়ার্ল্ডে বলা হচ্ছে মানে বিষয়টা কিন্তু মিথ্যে নয়। দ্রুত নেগেটিভিটি ছড়িয়ে পড়ছে। অনলাইনে নারীদের হেনস্তা করার প্রবণতা ক্রমশ বাড়ছে। নারীদের ধ’র্ষণের হু’মকি দেওয়া একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। যেকোনো বিষয়ে নারীদের দিকে আঙুল তোলা হচ্ছে। রান্না করা হোক, কোন পোশাক পরা নিয়ে, বা কোনো মতামত প্রকাশ করাকে কেন্দ্র করেও তাদেরকে আ’ক্রমণ করা হচ্ছে। এইস সমস্ত হেনস্তা ঠেকাতে কঠোর আইন প্রণয়ন করা প্রয়োজন।
তারকা সংসদ আরো বলেন, ‘মানুষ অসুস্থ মস্তিষ্ক নিয়ে প্রনিয়ত সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের ধ’র্ষণের হু’মকি দিয়ে আসছেন। আবার অনেককেও হ’ত্যার হু’মকিও দেওয়া হচ্ছে। এগুলি প্রত্যেকটি নকল নাম ও আইডির অ্যাকাউন্ট থেকে করা হয়। এই ধরনের অ’পরাধের বি’রুদ্ধে আমাদের কড়া আইন দরকার।’




