337369

গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৪৭ জনের মৃ’ত্যু, শ’নাক্ত ২২১১

নিউজ ডেস্ক।। দেশে করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়ে একদিনে আরও ৪৭ জনের মৃ’ত্যু হয়েছে, নতুন রোগী শ’নাক্ত হয়েছেন ২ হাজার ২১১ জন।

আজ শুক্রবার বিকেলে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শ’নাক্ত ২ হাজার ২১১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আ’ক্রা’ন্তের সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৭৯৪ জন হলো।

আর গত এক দিনে মারা যাওয়া ৪৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃ’তে’র সংখ্যা ৪ হাজার ১৭৪ জনে দাঁড়াল, যার মধ্যে ২ হাজার ১৯ জনের মৃ’ত্যু হয়েছে কেবল ঢাকা বিভাগেই।

আইইডিসিআরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ হাজার ৩৭৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১ লাখ ৯৬ হাজার ৮৩৬ জন হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সং’ক্র’মণ ধরা পড়ে ৮ মার্চ, বুধবার তা তিন লাখ পেরিয়ে যায়। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শ’না’ক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শ’না’ক্ত।

প্রথম রোগী শ’নাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃ’ত্যু’র তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৫ আগস্ট সেই সংখ্যা চার হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃ’ত্যু’র খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃ’ত্যু।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় শ’নাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ১৫তম স্থানে। তার মৃ’তের সংখ্যায় বাংলাদেশ রয়েছে ২৯তম অবস্থানে।

 

ad

পাঠকের মতামত