নি’রাপত্তার জন্য ‘গানম্যান’ চাইলেন আবরারের আইনজীবী
নিউজ ডেস্ক।। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হ’ত্যা মা’ম’লার আইনজীবী এহসানুল হক সমাজী নিজের নিরা’পত্তার জন্য সরকারের কাছে গান’ম্যান চেয়ে আবেদন করেছেন। বন্দুকধারী দেহরক্ষী চেয়ে করা আবেদনটি ইতিমধ্যে আ’ই’ন সচিবের কাছে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে অ্যাডভোকেট সমাজী সময় নিউজকে বলেন, আমার সার্বিক নি’রাপত্তার জন্য গানম্যান চেয়েছি। এ মামলাটি অত্যন্ত স্পর্শকাতর, তাই আমি মনে করি মামলাটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে নি’রাপত্তার বিষয়টি সবার আগে নিশ্চিত হওয়া দরকার।
তিনি আরও বলেন, আমি আবেদনটি করেছি যাতে ২ সেপ্টেম্বরের আগেই আমাকে গা’নম্যান দেয়া হয়।
গত ২ জুলাই সরকার আবরার ফাহাদ হ’ত্যা মা’মলায় অ্যাডভোকেট সমাজীকে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিযুক্ত করে। এরপর ২৪ আগস্ট বুয়েট কর্তৃপক্ষও তাদের আইনজীবী হিসেবে সমাজীকে নিয়োগ দেয়।
২০১৯ সালে ৬ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্র আবরারকে নির্ম’মভাবে পি’টিয়ে হ’ত্যার পর ৭ অক্টোবর চকবাজার থানায় হ’ত্যা মা’মলা করেন আবরারের বাবা।
ওই বছরের ১৩ নভেম্বর মা’মলার গো’য়েন্দা পুলিশ ২৫ জনকে অ’ভিযুক্ত করে আ’দালতে অ’ভিযোগপত্র দেন। আ’সামিদের মধ্যে ২২ জন কা’রাগারে ও তিনজন প’লাতক রয়েছেন।




